IMD Weather Update: ফুঁসছে নিম্নচাপ...! ২৩, ২৪, ২৫, ২৬! দুর্যোগ-এলোপাথাড়ি বৃষ্টি কাঁপাবে ১১ রাজ্য, ৩০-৪০ কিমি বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: ফুঁসছে নিম্নচাপ! আবহাওয়ার ব্যাপক রদবদল শুরু রাজ্য জুড়ে। বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া কাঁপাবে ১১ রাজ্য, কবে অব্দি চলবে দুর্যোগ? কোন কোন রাজ্যে অশনি সঙ্কেত? মেগা আপডেট দিল আবহাওয়া দফতর।
advertisement
1/12

দেশের বহু জায়গায় গরম এন্ট্রি নিয়েছে ইতিমধ্যেই। আর তারই মধ্যে আবহাওয়ার হঠাৎ রদবদলে রীতিমতো বিভ্রান্ত মানুষ। আগামী ২৪ ঘণ্টায় ১১ রাজ্যে বৃষ্টিপাত এবং জোরালো বজ্রপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর।
advertisement
2/12
কিছু এলাকায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও ইঙ্গিত আবহাওয়ার। এর ফলে ফসলের ক্ষতি হতে পারে বলে কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
advertisement
3/12
আইএমডির পূর্বাভাস অনুসারে, ২৩শে ফেব্রুয়ারি থেকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তীসগঢ় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
advertisement
4/12
ভিনরাজ্যের আবহাওয়া:গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল তামিলনাড়ুর মাদুরাই এবং অন্ধ্রপ্রদেশের নন্দীগামা ও কুরনুলে। অন্যদিকে পঞ্জাবের ভাতিন্দাতে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/12
দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী কয়েক দিন এই আবহাওয়াই থাকবে। পূর্বাভাস বলছে, ২৩ থেকে ২৬ শে ফেব্রুয়ারি অর্থাৎ আজ সোমবার থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার শুরু। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
advertisement
6/12
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা, সঙ্গে দু-এক জায়গায় ভারী বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাসে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো বাতাস।
advertisement
7/12
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ওড়িশা উপকূলে। আজ সোমবার এবং আগামিকাল মঙ্গলবার দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে ওড়িশা রাজ্যে।
advertisement
8/12
মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্রিশগড়ে আজ এই পরিস্থিতি থাকবে। অসম, মেঘালয় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে সোম ও মঙ্গলবার।
advertisement
9/12
হিমাচল প্রদেশে বৃষ্টি ও সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার। আজ এবং আগামিকাল তুষারপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরাখণ্ডে।
advertisement
10/12
আগামী ৭ দিনে তাপমাত্রা বাড়বে। ক্রমশ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। উত্তর-পশ্চিম ভারতের সমতলেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। আগামী এক সপ্তাহে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারতম্য হতে পারে উত্তর পশ্চিম ভারতে। বাকি ভারতবর্ষে কোথাও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে।
advertisement
11/12
আবহাওয়ার সিস্টেম:মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখ। ক্রমশক্তি হারাবে এই সিস্টেম। সাব ট্রপিক্যাল ওয়েস্টারলি জেট স্ট্রিম রয়েছে উত্তর পূর্ব ভারত সংলগ্ন এলাকায়।
advertisement
12/12
উত্তরাখণ্ড এবং পশ্চিম অসম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলে একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। কাশ্মীর থেকে লাদাখ একটি অক্ষরেখা অবস্থান করছে।