IMD Weather Update: ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি...! আবহাওয়ার আমূল রদবদল, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, দুর্যোগ কাঁপাবে ৭ রাজ্য, পারদ চড়বে কোথায়? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: একাধিক সিস্টেমের ধাক্কা! হঠাৎ ১৮০ ডিগ্রি ঘুরছে আবহাওয়ার মোড়। পূর্বাভাস বলছে, পরপর দু-দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার এবং ১৬ই ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তরপূর্ব ভারত ও সংলগ্ন এলাকায়। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
advertisement
1/14

আচমকা চরম রদবদল শুরু দেশের আবহাওয়ায়। গত ২৪ ঘণ্টায় কেরলের কোয়েত্তাম এবং তেলেঙ্গানার মাহবুবনগর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পশ্চিম রাজস্থানের পালিতে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
2/14
জম্মু-কাশ্মীরে ফের দুর্যোগের আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা একাধিক রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের হুঁশিয়ারি।
advertisement
3/14
জম্মু-কাশ্মীর শুধু নয় লাদাখ, মোজাফরাবাদ, হিমাচল প্রদেশেও এর প্রভাব পড়বে। উত্তরাখণ্ডেও আংশিক প্রভাব থাকবে বৃষ্টি-ঝড়ের দুর্যোগপূর্ণ আবহাওয়ার। বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে উত্তরে।
advertisement
4/14
আগামী সপ্তাহের শুরুতে উত্তর-পশ্চিম ভারতের সমতলে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। পঞ্জাব, চণ্ডীগড় এবং হরিয়ানাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকবে ১৬ই ফেব্রুয়ারি সোমবার।
advertisement
5/14
সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে পূর্ব-ভারতে। তাপমাত্রা বাড়বে আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে তারপর তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বাকি সারাদেশে তাপমাত্রায় কোন পরিবর্তন নেই।
advertisement
6/14
সর্বোচ্চ তাপমাত্রাও বাড়তে শুরু করবে এবার দেশ জুড়ে। কোঙ্কন, গোয়া এবং কর্ণাটকের উপকূল এলাকায় আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পরিবর্তন না হলেও তারপরে চার দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
7/14
উত্তর-পূর্ব ভারতের মেঘালয় আজ, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে।
advertisement
8/14
১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরের একাংশে। দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের অংশে মৎস্যজীবীদের যেতে মানা করেছে IMD।
advertisement
9/14
আবহাওয়ার সিস্টেম:পঞ্জাব ও সংলগ্ন উত্তর পাকিস্তান এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় থাকবে পশ্চিমী ঝঞ্ঝার দাপট।
advertisement
10/14
পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার এবং ১৬ই ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে।
advertisement
11/14
সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তরপূর্ব ভারত ও সংলগ্ন এলাকায়। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
advertisement
12/14
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবসান করছে।
advertisement
13/14
বাংলার আবহাওয়া: ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়।
advertisement
14/14
দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।