TRENDING:

ঝমঝমিয়ে আসছে! ১১ রাজ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা... কী হবে বাংলায়? আবহাওয়ার আপডেট দেখুন!

Last Updated:
Weather Alert India: ১৫ ফেব্রুয়ারি থেকে দেশের একাধিক রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল ভারতীয় আবহাওয়া দফতর। টানা তিন দিনের জন্য ১১টি রাজ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কলকাতায় আপাতত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। কী হতে চলেছে এর পর? দেখুন বড় আপডেট।
advertisement
1/10
ঝমঝমিয়ে আসছে! ১১ রাজ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা... কী হবে বাংলায়? আবহাওয়ার আপডেট দেখুন!
দেশের একাধিক রাজ্যে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। ১৫ ফেব্রুয়ারি এবং আগামী তিন দিনের জন্য ১১টি রাজ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাটনায় মেঘলা আকাশ থাকতে পারে, আলিগড়-সহ উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় বৃষ্টি পরিস্থিতি জটিল করতে পারে। পাহাড়ি এলাকায় তুষারপাত ও ধসের আশঙ্কাও রয়েছে।
advertisement
2/10
উত্তর ভারতের আবহাওয়া গত কয়েক দিনে খানিক অস্থির। শীত কিছুটা বিদায় নিলেও রোদঝলমলে দিনের ফাঁকে মেঘ ও বৃষ্টি ভিন্ন আবহ তৈরি করছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারত থেকে পার্বত্য রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে।
advertisement
3/10
আইএমডি জানিয়েছে, পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, অরুণাচল প্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সতর্কতা রয়েছে। জম্মু ও কাশ্মীর ও লাদাখে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড ও হিমাচলের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। (Representative Image: AI generated)
advertisement
4/10
দিল্লি-এনসিআর অঞ্চলে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে, দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
advertisement
5/10
উত্তরপ্রদেশে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাহারানপুর, আলিগড়, হাতরাস ও মেইনপুরি জেলায় আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। বিহারে বৃষ্টির সম্ভাবনা কম হলেও পাটনা-সহ একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। (Representative Image: AI generated)
advertisement
6/10
পাঞ্জাব ও হরিয়ানার একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে। রাজস্থানের কিছু জেলায় ১৭ ও ১৮ ফেব্রুয়ারি হালকা বৃষ্টি হতে পারে, যার ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে। (Representative Image: AI generated)
advertisement
7/10
হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু ও কাশ্মীরের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পাহাড়ি এলাকায় ধসের সতর্কতাও জারি করা হয়েছে। ভ্রমণের আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে দফতর।
advertisement
8/10
দক্ষিণ ও পশ্চিম ভারতের কিছু অংশে আগামী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মহারাষ্ট্র ও কর্নাটকের একাধিক এলাকায় আবহাওয়া মূলত স্বাভাবিক থাকবে, বৃষ্টির সম্ভাবনা খুব কম। (Representative Image: AI generated)
advertisement
9/10
বাংলায় আপাতত তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালে ও রাতে হালকা শীতের আমেজ বজায় থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি ক্রমশ কমবে। আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। আগামী কয়েক দিনে শহরের তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা, সমতলে ১২ থেকে ১৮ ডিগ্রির মধ্যে। 
advertisement
10/10
উত্তরবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, কিছু জায়গায় দৃশ্যমানতা হাজার মিটারের নিচে নামার আশঙ্কা। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক কম। আগামী সাত দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। সেই কারণে কখনও সখনও রোদের তেজ কমে মেঘলা আকাশ দেখা যেতে পারে। 
বাংলা খবর/ছবি/দেশ/
ঝমঝমিয়ে আসছে! ১১ রাজ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা... কী হবে বাংলায়? আবহাওয়ার আপডেট দেখুন!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল