TRENDING:

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি! রাজ্যের হলফনামার জবাব দিতে এক সপ্তাহ সময় চেয়ে নিল ED, পরবর্তী শুনানি কবে?

Last Updated:
I-PAC Case Supereme Court: সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ছিল আজ মঙ্গলবার। সোমবার সব মামলার হলফনামা এসে জমা পড়ে সুপ্রিম কোর্টে। কিন্তু সেটা পড়ে উত্তর দিতে সময় লাগবে বলে জানায় কেন্দ্র। সেই মর্মেই এক সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয়েছে ইডির তরফে।
advertisement
1/7
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি! এক সপ্তাহ সময় চেয়ে নিল ED
সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ছিল আজ মঙ্গলবার। সোমবার সব মামলার হলফনামা এসে জমা পড়ে সুপ্রিম কোর্টে। কিন্তু সেটা পড়ে উত্তর দিতে সময় লাগবে বলে জানায় কেন্দ্র। সেই মর্মেই এক সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয়েছে ইডির তরফে।
advertisement
2/7
বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে আজ মামলা মেনশন করা হয় কেন্দ্রের তরফে। এই মামলার শুনানিতে এদিন এক সপ্তাহ সময় চেয়ে নিল কেন্দ্র। আগামী মঙ্গলবার অর্থাত্‍ ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার পরবর্তী শুনানি।
advertisement
3/7
এদিনের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলাটি উল্লেখ করে বলেন— গতকাল সব নোটিশের জবাবে হলফনামা দেওয়া হয়েছে। এরপরেই এই মামলায় পাল্টা জবাব দেওয়ার জন্য তাঁরা সময় চাইলেন এক সপ্তাহ।
advertisement
4/7
কেন্দ্রের আর্জিতে আপত্তি করেনি আদালত। আপত্তি জানাননি রাজীব কুমার এবং রাজ‍্য পুলিশের তরফের আইনজীবী অভিষেক মনু সিংভিও। বেঞ্চ জানিয়ে দেয় আগামী মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে।
advertisement
5/7
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় গত মাসের শুরুতেই তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। এরপরই তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী এবং রাজ্যকে জবাব দেওয়ার জন্য দু'সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।
advertisement
6/7
সেইমতোই সোমবার জোড়া হলফনামা জমা পড়ে। কিন্তু এদিন সকালে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ আগে কেন্দ্রের আইনজীবী আবেদন জানান তাদের তরফে জবাব দিতে কিছু সময় লাগবে।
advertisement
7/7
সেই আবেদন মেনেই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ইডিকে এক সপ্তাহ সময় দেয়। আগামী সপ্তাহে মঙ্গলবার দুপুর ২টোর পর এই মামলার শুনানি হবে।
বাংলা খবর/ছবি/দেশ/
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি! রাজ্যের হলফনামার জবাব দিতে এক সপ্তাহ সময় চেয়ে নিল ED, পরবর্তী শুনানি কবে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল