TRENDING:

আরও ৫ জোড়া হোলি স্পেশাল...! নিউ জলপাইগুড়ি স্টেশনের যাত্রীদের জন্য সুখবর! কোথায় কোথায় বাড়ল ট্রেন? জানুন 'রুট'!

Last Updated:
Holi Special Train: সুবিধা পাবেন নিউ জলপাইগুড়ি স্টেশনের যাত্রীরা! হোলির উৎসবের মরশুমে যাত্রীদের বর্ধিত চাহিদা মেটাতে, প্রাথমিকভাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল ইতিমধ্যেই পাঁচ জোড়া স্পেশাল ট্রেনের পরিকল্পনা করেছে এবং আগামী দিনে আরও ট্রেনের ঘোষণা করা হবে।
advertisement
1/15
আরও ৫ জোড়া হোলি স্পেশাল...! নিউ জলপাইগুড়ি স্টেশনের যাত্রীদের জন্য সুখবর! কোথায় কোথায় বাড়ল?
আসছে দোল উৎসব। গোটা দেশে বিভিন্ন প্রান্তে পালিত হয় এই উৎসব। আর দেশের বড় এই উৎসবের কথা মাথায় রেখেই এবার ভারতীয় রেল ভিড় সামাল দিতে হোলি স্পেশাল ট্রেন চালু করল একাধিক রুটে।
advertisement
2/15
যাত্রী সুবিধাকে আবারও প্রাধান্য দিল ভারতীয় রেল। গত বছর ১১৪৪টি পরিষেবা চালানোর পর, রেল এই বছর ১৫০০টি স্পেশাল ট্রেন চালানোর জন্য প্রস্তুত, যা প্রধান রুটগুলিতে আরও সুগম ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।
advertisement
3/15
এই সক্রিয় পরিকল্পনাটি উৎসবের সময়ের চাহিদা মেটাতে এবং লক্ষ লক্ষ যাত্রীর জন্য নির্ভরযোগ্য ভ্রমণের বিকল্প ব্যবস্থা প্রদান করার ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে প্রমাণিত হতে চলেছে।
advertisement
4/15
এই পদক্ষেপের অংশ হিসেবে এবং হোলির উৎসবের মরশুমে যাত্রীদের বর্ধিত চাহিদা মেটাতে, প্রাথমিকভাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল ইতিমধ্যেই পাঁচ জোড়া স্পেশাল ট্রেনের পরিকল্পনা করেছে এবং আগামী দিনে আরও ট্রেনের ঘোষণা করা হবে।
advertisement
5/15
এই স্পেশাল ট্রেনগুলি নারেঙ্গি-গোরখপুর জং.- নারেঙ্গি; কাটিহার – অমৃতসর – কাটিহার; ডিব্রুগড় – জয়নগর – ডিব্রুগড়; নিউ জলপাইগুড়ী – মুজাফফরপুর – নিউ জলপাইগুড়ি এবং কিশানগঞ্জ – লালকুয়ান – কিশানগঞ্জ-এর মধ্যে চলবে। প্রতিটি ট্রেন উভয় দিকে ছয়টি ট্রিপ করে চলাচল করবে, যার ফলে উৎসবের মরশুমে যাত্রীদের জন্য সুগম ভ্রমণ নিশ্চিত হতে চলেছে।
advertisement
6/15
স্পেশাল ট্রেন নং. ০৫৬৩৩ (নারেঙ্গি – গোরখপুর) ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে চলবে, যা নারেঙ্গি থেকে ১৩:২০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১৩:০০ ঘন্টায় গোরখপুর পৌঁছবে।
advertisement
7/15
একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৬৩৪ (গোরখপুর – নারেঙ্গি) ২০ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক শুক্রবারে চলবে, যা গোরখপুর থেকে ১৬:৫৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ২১:৪০ ঘন্টায় নারেঙ্গি পৌঁছবে।
advertisement
8/15
স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৬ (কাটিহার – অমৃতসর) ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক বুধবারে চলবে, যা কাটিহার থেকে ২১:০০ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ০৯:৪৫ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে।
advertisement
9/15
একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৫ (অমৃতসর – কাটিহার) ২০ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক শুক্রবারে চলবে, যা অমৃতসর থেকে ১৩:২৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ২৩:৪৫ ঘন্টায় কাটিহার পৌঁছবে।
advertisement
10/15
স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৪ (ডিব্রুগড় – জয়নগর) ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবারে চলবে, যা ডিব্রুগড় থেকে ০৫:২০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১৩:০০ ঘন্টায় জয়নগরে পৌঁছবে।
advertisement
11/15
অনুরূপভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৩ (জয়নগর – ডিব্রুগড়) ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক বুধবারে চলবে, যা জয়নগর থেকে ১৬:০০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ২৩:৩০ ঘন্টায় ডিব্রুগড় পৌঁছবে।
advertisement
12/15
স্পেশাল ট্রেন নং. ০৫৭৪০ (নিউ জলপাইগুড়ি – মুজাফফরপুর) ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক শনিবারে চলবে, যা নিউ জলপাইগুড়ি থেকে ০৫:০০ ঘন্টায় রওনা দিয়ে একই দিনে ১৮:০০ ঘণ্টায় মুজাফফরপুর পৌঁছবে।
advertisement
13/15
একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৯ (মুজাফফরপুর – নিউ জলপাইগুড়ি) ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক শনিবারে চলবে, যা মুজাফফরপুর থেকে ২২:০০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১০:৩০ ঘন্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে।
advertisement
14/15
স্পেশাল ট্রেন নং. ০৫৭৪১ (কিষাণগঞ্জ – লালকুয়া) ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে চলবে, ট্রেনটি কিষাণগঞ্জ থেকে ০৮:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৫:৪০ ঘণ্টায় লালকুয়া পৌঁছবে।
advertisement
15/15
একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৭৪২ (লালকুয়া – কিষাণগঞ্জ) ২০ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক শুক্রবারে চলবে, যা লালকুয়া থেকে ২০:৪০ ঘণ্টায় রওনা দিয়ে রবিবার ০২:০০ ঘণ্টায় কিষাণগঞ্জ পৌঁছবে।
বাংলা খবর/ছবি/দেশ/
আরও ৫ জোড়া হোলি স্পেশাল...! নিউ জলপাইগুড়ি স্টেশনের যাত্রীদের জন্য সুখবর! কোথায় কোথায় বাড়ল ট্রেন? জানুন 'রুট'!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল