Heavy Rain Alert: এক নয়, দুই নয়, তিন নয়, একসঙ্গে সক্রিয় ৬টি ঘূর্ণাবর্ত! ২ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ঝড়বৃষ্টির বড় সতর্কতা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Heavy Rain Alert: ৬টি সাইক্লোনিক সার্কুলেশনে ঝড়বৃষ্টিতে ভাসবে বিস্তীর্ণ এলাকা
advertisement
1/15

দেশের বিভিন্ন প্রান্তে কয়েকটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে, এরফলে আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার ভোলবদল হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
উত্তর-পশ্চিম রাজস্থান, উত্তর ওড়িশা, পূর্বোত্তর বাংলাদেশ, অসম, রায়লসীমা, দক্ষিণ কর্ণাটকের বিভিন্ন এলাকায় ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
এছাড়াও আগামী ২ এপ্রিল একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে ৷ যা উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
এই নতুন সিস্টেম দেশের বিভিন্ন প্রান্তে প্রভাব বিস্তার করেছে ৷ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত, ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়জল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
উত্তর-পশ্চিম ভারত জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ২৯-৩০ মার্চ, ২-৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝড় বইতে চলেছে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ রাজস্থানে, কাশ্মীরের বিভিন্ন এলাকায় তুষারপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
দেশের উত্তর-পূর্বের রাজ্য যেমন অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ২৯ মার্চ থেকে ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়ে ১ এপ্রিল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
পূর্ব ভারত অর্থাৎ বাংলা, সিকিম, ঝাড়খণ্ড, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টি, বজ্র্যবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘণ্টায় ৫০-৭০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
মধ্য ভারতের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, ২৯ মার্চ ২০২৬ থেকে ২ এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে থাকবে এমনই সতর্কতার কথা জানিয়েছে মৌসম ভবন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
এছাড়াও পশ্চিম ভারতের মহারাষ্ট্র, মরাঠাওয়াড়া, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল ২০২৬ ঝড়বৃষ্টি হতে পারে, কোঙ্কণ ও গোয়ায় ঝড়বৃষ্টি হবে বলেই জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
দক্ষিণ ভারতের মধ্যে কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ুতে ২ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে, অন্তত এমনই সম্ভাবনা তৈরি হয়েছে ৷ রাজস্থান, মরাঠাওয়াড়া, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পঞ্জাব, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশে ৩০ মার্চ পর্যন্ত ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
উত্তর পশ্চিম ভারতে ৩০ মার্চ পর্যন্ত ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, একই সঙ্গে ২ এপ্রিল পর্যন্ত ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
পূর্ব ভারতে ২ এপ্রিল পর্যন্ত সর্বাধিক তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়তে পারে ৷ গুজরাতে ১ এপ্রিল পর্যন্ত তাপমাত্রার পতন হতে পারে ৷ একই সঙ্গে বাংলা, আরব সাগরের উপকূলে মৎস্যজীবীদের জন্য থাকছে নিষেধাজ্ঞা ৷ প্রতীকী ছবি ৷