Gas cylinder: বাণিজ্যিক গ্যাসের সরবরাহে প্রাধান্য হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানকে! রেস্তরাঁ নিয়ে বড় নির্দেশ
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Commercial LPG cylinder: গৃহস্থলির গ্যাসের সরবরাহ বজায় রাখতে কেন্দ্র আগেই জানিয়েছিল এলপিজি সরবরাহের ক্ষেত্রে ডোমেস্টিক গ্রাহকদের প্রাধান্য দিতে হবে। বাণিজ্যিক গ্যাস না পেয়ে প্রবল চাপে পড়েছেন হোটেল-রেস্তরাঁ ব্যবসায়ীরা। এই চাপ সামাল দিতে এবার বড় সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র।
advertisement
1/5

গৃহস্থালির গ্যাসের সরবরাহ বজায় রাখতে কেন্দ্র আগেই জানিয়েছিল এলপিজি সরবরাহের ক্ষেত্রে ডোমেস্টিক গ্রাহকদের প্রাধান্য দিতে হবে। কিন্তু এই পদ্ধতিতে বাণিজ্যিক গ্যাস না পেয়ে প্রবল চাপে পড়েছেন হোটেল-রেস্তরাঁ ব্যবসায়ীরা। এই চাপ সামাল দিতে এবার বড় সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র।
advertisement
2/5
এবার হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য শিল্পের জন্য বাণিজ্যিক গ্যাস সরবরাহের পরিকল্পনা করতে ৩ এক্সিকিউটিভ ডিরেক্টরের কমিটি গঠন করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
advertisement
3/5
অয়েল মার্কেটিং কোম্পানির থেকে তিন এক্সিকিউটিভ ডিরেক্টার থাকবেন ওই কমিটিতে। ডোমেস্টিক এলপিজির উৎপাদন বাড়াতে নির্দেশ দিয়েছে কেন্দ্রের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
advertisement
4/5
শুধু রেস্তরাঁই নয়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানেও প্রবল ভাবে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। বাণিজ্যিক গ্যাস ব্যবহারের ক্ষেত্রে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাধান্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
5/5
এলপিজির সঙ্কট আটকাতে আগেই গ্যাস বুকিংয়ের সময়সীমা ২১ দিন করেছিল কেন্দ্র। এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম। সোমবার নির্দেশ দেওয়া হয়েছে, ২৫ দিন আগে করা যাবে না দ্বিতীয় গ্যাসের বুকিং।