'আমরা বঙ্গভবনে থাকা কাউকে বাধা দিইনি...', দাবি দিল্লি পুলিশের! জানাল ভবনের 'বাইরে' বাহিনী মোতায়েনের আসল কারণ!
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Delhi Police On Banga Bhawan: সোমবার সকালে দিল্লি পুলিশের বিশাল বাহিনী প্রথমে দিল্লির হেইলি রোড এবং চাণক্যপুরীতে অবস্থিত বঙ্গভবন দুটি ঘিরে ফেলে। ভবনের প্রবেশদ্বারেই মোতায়েন করা হয় বিশাল সশস্ত্র পুলিশ বাহিনী। অভিযোগ, দুটি ভবনে থাকা রাজ্যের অতিথিদের ঘরে ঢুকেও তল্লাশি চালায় তারা।
advertisement
1/8

সোমবার সকালে দিল্লি পুলিশের বিশাল বাহিনী প্রথমে দিল্লির হেইলি রোড এবং চাণক্যপুরীতে অবস্থিত বঙ্গভবন দুটি ঘিরে ফেলে। ভবনের প্রবেশদ্বারেই মোতায়েন করা হয় বিশাল সশস্ত্র পুলিশ বাহিনী। অভিযোগ, দুটি ভবনে থাকা রাজ্যের অতিথিদের ঘরে ঢুকেও তল্লাশি চালায় তারা।
advertisement
2/8
এই অভিযোগ খণ্ডন করে স্পেশাল কমিশনার অব পুলিশ (পারসেপশন ম‍্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়া সেল) দেবেশ চন্দ্র শ্রীবাস্তব জানান, কোনও পুলিশকর্মী বঙ্গভবনে প্রবেশ করেননি। তিনি বলেন, "আমরা বঙ্গভবনে থাকা কাউকে বাধা দিইনি এবং মানুষজনের প্রবেশ বা প্রস্থানেও কোনও নিষেধাজ্ঞা ছিল না। ভবনের বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর Z+ নিরাপত্তা নিশ্চিত করার জন্য।"
advertisement
3/8
এদিকে ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন ও ত্রস্ত হয়ে পড়েন দুটি বঙ্গভবনে থাকা রাজ্যের সাধারণ অতিথিরাও। জলপাইগুড়ি থেকে দিল্লিতে ঘুরতে আসা এমনই একজন অতিথি সোমবার সকালে বঙ্গভবনের ক্যান্টিনে প্রাতরাশ করছিলেন সপরিবারে। সেখানেই তাঁকে ঘিরে ধরেন দিল্লি পুলিশের আধিকারিকরা।
advertisement
4/8
তাঁর কথায়, তিনি কেন দিল্লি এসেছেন, জানতে চান দিল্লি পুলিশের অফিসাররা। এই ঘটনায় রীতিমতো হতবাক হয়ে যান তিনি। পাল্টা প্রশ্ন করেন কেন তাঁকে এইভাবে জেরা করা হচ্ছে? কেন এই আচরণ? তিনি তো কোনও অপরাধ করেননি! প্রশ্নের কোনও জবাব না দিয়েই তাঁর ও তাঁর স্ত্রীর পরিচয়পত্র খতিয়ে দেখে দিল্লি পুলিশ।
advertisement
5/8
এই সময়েই এখানে রুখে দাঁড়ান বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারের আধিকারিকরা৷ কেন এইভাবে রাজ্যের অতিথিদের হয়রান করা হচ্ছে, জেরা করা হচ্ছে, প্রশ্ন তোলেন তাঁরা৷ তাঁদের প্রতিরোধের মুখেই পিছু হটে দিল্লি পুলিশ।
advertisement
6/8
গ্রেটার কৈলাসে অবস্থিত রাজ্য সরকারি বিভাগের আরও দুটি অতিথিশালায় একইভাবে হাজির হয় দিল্লি পুলিশ। অভিযোগ, দুটি ভবনে থাকা রাজ্যের অতিথিদের ভবন থেকে বাইরে বেরোতে দেওয়া হয়নি। এমনকি এখানকার বোর্ডারদের জরুরি ওষুধ কিনতেও বেরতে দেওয়া হয়নি৷
advertisement
7/8
সূত্রের খবর, দিল্লি পুলিশের এই হয়রানি এবং অতি সক্রিয়তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। যদিও দিল্লি পুলিশ জানিয়েছে,বঙ্গভবনের বাইরে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য ছিল সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা।
advertisement
8/8
এদিকে বঙ্গভবনের নিরাপত্তায় আজ ২০-২৫ জনের বিশেষ টিম রাজধানী দিল্লিতে পৌঁছেছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। বঙ্গভবন-সহ একাধিক সরকারি ভবনের নিরাপত্তা নিশ্চিত করতেই বিশেষ তৎপর রাজ্য।