Cyclone Michaung Update: ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ১১০ কিমি/ঘণ্টা! তাণ্ডব চালাবে 'অতি সক্রিয়' ঘূর্ণিঝড় 'মিগজাউম'? প্রহর গুনছে ভয়ে কাঁটা মানুষ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cyclone Michaung Latest Update: রবিবার তামিলনাড়ু এবং রায়ালসিমার বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে কেরল এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে।
advertisement
1/10

আইএমডি-র রিপোর্ট অনুযায়ী অতি সক্রিয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'মিগজাউম'। মঙ্গলবার দক্ষিণ উপকূলীয় অন্দর প্রদেশে ল্যান্ডফলের আশংকা করা হচ্ছে। সেই সময় দমকা হওয়ার সম্ভাবনা। বাতাসের গতিবেগ হতে পারে ৯০-১০০ কিমি/ঘণ্টা। হওয়ার বেগ ক্রমশ বেড়ে হতে পারে ১১০ কিমি/ঘণ্টা।
advertisement
2/10
'মিগজাউম' দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি কম্প্যাক্ট ঘূর্ণিঝড়ে পর্যবসিত হয়েছে। ঘূর্ণিঝড়টি রবিবার বিকেলে চেন্নাই এবং পুদুচেরির পূর্বে ৩০০ কিলোমিটারের মধ্যে একটি অবস্থানে কেন্দ্রীভূত হয়ে আরও তীব্র ঘূর্ণিঝড় হতে চলেছে বলে মনে করছে আবহাওয়া দফতর।
advertisement
3/10
রবিবার তামিলনাড়ু এবং রায়ালসিমার বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে কেরল এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে।
advertisement
4/10
দক্ষিণ উপকূলীয় অন্ধ্র প্রদেশের উপর, সোমবার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
advertisement
5/10
সোমবার এবং মঙ্গলবার উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা। বুধবার উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত হতে পারে।
advertisement
6/10
রায়ালসিমার জন্য, রবিবার এবং সোমবার উভয় দিনেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হওয়া অফিসের তরফে।
advertisement
7/10
ঘূর্ণিঝড়ের জেরে প্রচণ্ড গতিতে বাতাস বইতে পারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে। রবিবারই ৫৫-৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে বাতাসের গতিবেগ ছিল ৭৫ কিমি/ঘণ্টা। সন্ধ্যার মধ্যে যা ৯০ কিমি ঘণ্টা ছোঁয়ার আশংকা করা হয়।
advertisement
8/10
আজ সোমবার সকাল থেকেই ৮০-৯০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। যা আজ সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৯০-১০০ কিমি/ঘণ্টা পর্যন্ত হওয়ার আশংকা করা হচ্ছে।
advertisement
9/10
পরবর্তীকালে বাতাসের তীব্রতা বেড়ে ১১০ কিমি/ঘণ্টা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। তীব্র ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়ে লণ্ডভণ্ড করতে পারে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকা।
advertisement
10/10
তবে এই ঘূর্ণিঝড় থেকে বাংলার ভাগ্যে মেঘলা আকাশ আর শুধুই বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উপকূল ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷