Surat Temple Horror: মন্দিরের বাথরুমে পড়ে আছে দুই বোনের দেহ... ফোন থেকে পাওয়া গেল শিউরে ওঠা ভিডিও
- Published by:Rachana Majumder
Last Updated:
দুজনকেই দ্রুত আলাদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোশনিকে সিভিল হাসপাতালে এবং জোছনাকে স্মিমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শৈশব থেকেই দুজনের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছিলেন তারা। পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।
advertisement
1/8

শনিবার সুরাতের সানিয়া-কান্দে রোডের আত্মীয় সংস্কারধাম স্বামীনারায়ণ মন্দিরের বাথরুমের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেল দুই কলেজ ছাত্রীকে। মর্মান্তিক ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়। ভোরে মেয়েরা মন্দির প্রাঙ্গণে প্রবেশের পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
advertisement
2/8
নিহতরা হলেন ১৮ বছর বয়সী রোশনি শরদ শিরসাথ এবং ২০ বছর বয়সী জোসনা অতুল চৌধুরী। তাঁরা উধনা এলাকার সিটিজেন কলেজের ছাত্রী। দুজনেই কলেজ ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, পরিবারকে জানিয়েছিল যে তারা ক্লাসে যাচ্ছে।
advertisement
3/8
পুলিশ বাথরুমের ওয়াশবেসিন থেকে দুটি কলেজ ব্যাগ উদ্ধার করে। জোছনার ব্যাগে নগদ টাকা, একটি ক্যালকুলেটর, একটি দোপাট্টা, একটি মোবাইল ফোন এবং রোশনি সহ বন্ধুদের সঙ্গে বেশ কয়েকটি ছবি ছিল। রোশনির ব্যাগে ছিল একটি ক্যালকুলেটর, বই, একটি মোবাইল ফোন এবং হোলির রঙের প্যাকেট।
advertisement
4/8
তদন্তের সময় পুলিশ তাঁদের মোবাইল গ্যালারিতে একটি আত্মহত্যার ঘটনার ক্লিপিং খুঁজে পায়। প্রতিবেদনে ডিন্ডোলি এলাকার একটি হোটেলে অ্যানেস্থেসিয়া ইনজেকশন দেওয়ার পরে একজন নার্সের মৃত্যুর বর্ণনা দেওয়া হয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন যে ছাত্রীরা এই ঘটনা থেকেই এই পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছিল।
advertisement
5/8
পুলিশ বাথরুম থেকে সিরিঞ্জ এবং অ্যানেস্থেসিয়ার বোতল উদ্ধার করেছে যার একটি খালি এবং দুটি এখনও ভর্তি। অস্ত্রোপচারের সময় রোগীদের শান্ত করার জন্য সাধারণত হাসপাতালে অ্যানেস্থেসিয়ার ওষুধ ব্যবহার করা হয়, তবে তদন্তকারীরা বিশ্বাস করেন যে এই ক্ষেত্রে সেগুলির অপব্যবহার করা হয়েছে।
advertisement
6/8
প্রাথমিক অনুসন্ধান অনুসারে তারারা "কীভাবে আত্মহত্যা করতে হয়" সম্পর্কে AI টুলস এবং চ্যাটবটের মতো প্ল্যাটফর্মগুলিতে অনলাইনে অনুসন্ধান করেছিল। উভয় মোবাইল ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত তাদের ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
advertisement
7/8
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭:১৫ নাগাদ দুই বোন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে এবং বাথরুমের দিকে হেঁটে যায়। পরে পরিবারের সদস্যরা এবং মন্দিরের কর্মীরা জোর করে তালাবদ্ধ দরজা খুলে দেখতে পান, দুই মেয়েই অচেতন অবস্থায় পড়ে আছে। জোসনা রোশনির উপরে শুয়ে আছে এবং তার মুখে ফেনা লেগে আছে।
advertisement
8/8
If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)