Virus Attack: শ’য়ে শ’য়ে মরে যাচ্ছে কাক! গোটা চেন্নাই জুড়ে ছড়িয়েছে আতঙ্ক, আবার কোন ভাইরাস? নির্দেশিকা জারি কেন্দ্রের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তামিলনাড়ুর আদিয়ার এলাকার মৃত পাখির শরীরের নমুনা থেকে এসেছে পজিটিভ HPAI রিপোর্ট৷ যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মন্ত্রকও৷ দ্রুত জারি করা হয়েছে নির্দেশিকা৷ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি তামিলনাড়ুর মুখ্যসচিবকে৷
advertisement
1/7

<span style="color: #ff0000;"><strong>চেন্নাই:</strong> </span>দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে শ’য়ে শ’য়ে মরছে কাক৷ কাকেদের মৃতদেহ এদিক-ওদিক পড়ে থাকছে রাস্তায়৷ ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা শহরে৷ তবে কি ব্লাড ফ্লু? আশঙ্কায় কাঁপছেন শহরবাসী৷
advertisement
2/7
অবস্থা এতটাই গুরুতর যে, এই বিষয়ক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ জানানো হয়েছে, এই মৃত পাখির দেহের নমুনা পরীক্ষা করে H5N1 এভিয়েশন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া গিয়েছে৷ যা সাধারণ ভাষায় পরিচিত বার্ড ফ্লু নামে৷
advertisement
3/7
সম্প্রতি চেন্নাইয়ের আদিয়ার এলাকা থেকে পাখির দেহের নমুনা সংগ্রহ করে বার্ড ফ্লুয়ের পরীক্ষা করানো হয়৷ তাতে রিপোর্ট পজিটিভ আসে৷ তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন৷ তামিলনাড়ুর মুখ্যসচিবকে চিঠি লেখা হয় কেন্দ্রীয় প্রাণিকল্যাণ মন্ত্রকের তরফ থেকে৷
advertisement
4/7
মন্ত্রকের তরফ থেকে পাঠানো চিঠিতে বিশেষ ভাবে জোর দিয়ে বলা হয়েছে যে, হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (HPAI)-র নমুনা শনাক্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক৷ কারণ এটি দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। রাজ্যকে ‘ওয়ান হেল্থ’ পন্থা অবলম্বূন করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷ এর অর্থ, মানুষের স্বাস্থ, পশু স্বাস্থ্য এবং বন্যপ্রাণ দফতরের একজোট হয়ে ও সমন্বয় সাধন করে কাজ করা৷ যাতে মানুষ এবং প্রাণি উভয়েরই সমস্যা লাঘব করা যায়৷
advertisement
5/7
নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (HPAI) রিপোর্ট পজিটিভ আসা অত্যন্ত উদ্বেগজনক৷ কারণ এটি দ্রুত ছড়িয়ে পড়ে৷ এই পরিস্থিতিতে প্রাণি এবং মানুষ উভয়ের স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাস করা জরুরি।’’
advertisement
6/7
H5N1 একটি মারাত্মক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যা মূলত পাখি, বিশেষ করে পোলট্রির পাখিদের আক্রমণ করে৷ সাধারণ ভাবে বলা হয় বার্ড ফ্লু৷ বার্ড ফ্লুয়ে মৃত মুরগি বা অন্যান্য পাখি নাড়াঘাঁটা করলে তা মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে৷ তাই এবিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক৷
advertisement
7/7
সতর্কবার্তায় কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কেউ যেন কোনও মৃত পাখি স্পর্শ না করে৷ আর যদি কেউ মৃত পাখি দেখতে পান নিজেদের এলাকায়, তাহলে তা দ্রুত স্থানীয় কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া, নিয়ম মেনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে পাখিদের দেহ পুড়িয়ে নয়ত মাটির গভীরে পুঁতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷