White Hair Colouring Tips: লাগবেই না নামীদামি কলপ-কালার-বিউটি পার্লার! ফুলের শুকনো বীজের সঙ্গে রান্নাঘরের ২ মশলা মিশিয়ে মাখলেই কালো হবে সাদা চুল! কমবে হেয়ারফল, জন্মাবে নতুন চুল!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
White Hair Colouring Tips: গোল্লায় যাক কলপ-কালার-পার্লারের খরচ। ফুলের বীজেই কালো হবে আপনার মাথাভর্তি সাদা চুল।
advertisement
1/7

চুল পেকে যাওয়া এখন আর শুধুমাত্র বার্ধক্যের লক্ষণ নয়৷ বরং বলা যায় অকালবার্ধক্যের উপসর্গ৷ কারণ চুল পেকে যাওয়ার নির্ধারিত বয়স আর নেই৷ অল্পবয়সিদের মধ্যেও সাদা চুল আকছারই দেখা যায়৷ স্কুল কলেজ পড়ুয়াদের চুলও পাকতে শুরু করেছে৷
advertisement
2/7
পাকা চুল ঢাকার জন্য আমরা মরিয়া হয়ে উঠি৷ নামী দামী কলপ, কালার কিনতে থাকি৷ পার্লারে গিয়ে মুঠো মুঠো টাকা খরচ করি৷ তাতে কিছু দিন হয়তো চুল কালো থাকে৷ কিন্তু চুলের বেশ ক্ষতি হয় রাসায়নিক প্রভাবে৷ সাদা চুল ঢাকার মাশুল হিসেবে বারোটা বাজে চুলের৷
advertisement
3/7
আমরা জানিও না একাধিক প্রাকৃতিক উপকরণে চুল কালো হয়৷ ভালও থাকে৷ কারণ প্রাকৃতিক উপকরণে কোনও রাসায়নিক প্রভাব থাকে না৷ সেরকমই একটি উপকরণ হল অমলতাস ফুলের গাছের বীজ৷ এই গাছের বীজ লম্বা খোলসের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে গাছে৷
advertisement
4/7
খোলস-সহ সেই বীজ সংগ্রহ করুন শুকনো অবস্থায়৷ কাঁচা হলেও ক্ষতি নেই৷ একটা খোলসের সব বীজ ও পাল্প বার করে ভিজিয়ে রাখুন ১ কাপ জলে৷ তাতে দিন ১ চামচ মেথি ও ১ চামচ কালো জিরে৷ এই সব উপকরণ ভিজিয়ে রাখুন রাতভর৷
advertisement
5/7
সকালে জলসমেত ওই উপকরণ ফুটিয়ে নিন৷ তার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিন৷ ছাঁকার পর যে জল থাকবে তাতে দিন ২ চামচ করে ক্যাস্টর অয়েল ও রোজমেরি অয়েল৷ বাড়িতে রোজমেরি গাছ থাকলে তার পাতাও দিতে পারেন রোজমেরি অয়েলের বিকল্পে৷
advertisement
6/7
এই মিশ্রণ ভাল করে মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন৷ ডগা থেকে আগা পর্যন্ত চুলে এই মিশ্রণ মালিশ করুন৷ পারলে রাতে ঘুমের আগে চুলে এই মিশ্রণ ভাল করে মেখে নিন৷ সকালে শ্যাম্পু করে নিন৷ রাতভর না পারলে অন্তত ঘণ্টাদুয়েক চুলে মাখিয়ে রাখুন এই মিশ্রণ৷
advertisement
7/7
সপ্তাহে অন্তত দু’বার এভাবে যত্ন করুন চুলের৷ এতে চুলের ঔজ্জ্বল্য বাড়বে অনেকটাই৷ নতুন চুল গজাবে৷ ঢাকবে পাকা চুল৷ কমবে চুল সাদা হয়ে যাওয়ার প্রবণতাও৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
White Hair Colouring Tips: লাগবেই না নামীদামি কলপ-কালার-বিউটি পার্লার! ফুলের শুকনো বীজের সঙ্গে রান্নাঘরের ২ মশলা মিশিয়ে মাখলেই কালো হবে সাদা চুল! কমবে হেয়ারফল, জন্মাবে নতুন চুল!