TRENDING:

Election Campaign: ভোটের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদও, তীব্র গরমে প্রচারের সময় কোন পোশাক পরা ভাল? জানাচ্ছেন বিশেষজ্ঞ

Last Updated:
Election Campaign: তীব্র গরমে ভোট প্রচার করতে গিয়ে মেনে চলুন এই কয়েকটি নিয়ম তাহলে শরীর থাকবে সুস্থ। কী ধরনের পোশাক প্রচারের সময় বেছে নিতে পারেন প্রার্থীরা? জানুন...
advertisement
1/5
ভোটের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদও, তীব্র গরমে প্রচারের সময় কোন পোশাক পরা ভাল? জানুন
*বীরভূম, সৌভিক রায়: সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সরগরম রাজ্য থেকে শুরু করে রাজনীতি। সামনের মাসের অর্থাৎ এপ্রিল মাসের ২৩ তারিখ প্রথম দফায় বীরভূম জেলায় ১১টি বিধানসভায় নির্বাচন। দ্বিতীয় দফায় নির্বাচন ২৯ এপ্রিল। তবে একদিকে যখন রাজ্য রাজনীতিতে সরগরম, ঠিক তেমনই দিন যত এগোচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বীরভূম জেলার তাপমাত্রা।
advertisement
2/5
*তবে এই বিধানসভা নির্বাচনের প্রচারের সময় এই প্রচন্ড গরমে আপনি যদি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ে থাকেন অথবা প্রার্থীর সঙ্গে সারাদিন ঘোরাফেরা করেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এই প্রচন্ড গরমে আপনি যদি ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন তাহলে পোশাক পরিধান করার ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে।
advertisement
3/5
*কারণ যে কোনও ধরনের পোশাক পরে আপনি এই তীব্র গরমে ভোট প্রচারে বেরিয়ে গেলে আপনার শরীরে ব্যাপক ক্ষতি হতে পারে। কী ধরনের ক্ষতি হতে পারে, জানিয়েছেন বীরভূমের রামপুরহাটের বিশিষ্ট ডাক্তার আশিস রায়। তিনি জানান, এই গরমে কালো রঙের পোশাক একদম এড়িয়ে চলা উচিত। সর্বদা হালকা রঙের পোশাক পরাই ভাল।
advertisement
4/5
*কালো রং সূর্যের তাপ গ্রহণ করে। সেই কালো রঙের জামা যদি আপনি বেরলে আপনার শরীরের ব্যাপক ক্ষতি হতে পারে। তিনি পরামর্শ দেন এই গরমে সবসময় সাদা রংয়ের পোশাক বা হালকা রংয়ের পোশাক পরিধান করা সবথেকে ভাল। যেমন হালকা বেগুনি অথবা হালকা ছাই কালারের পোশাক পরতে পারেন। তবে সব থেকে বেশি ভাল হয় যদি আপনি হলুদ রঙের কোনও পোশাক বেছে নেন।
advertisement
5/5
*আশিস রায় আরও পরামর্শ দেন এই কয়েকটি রং এর পোশাক পরিধান করার সঙ্গে সঙ্গে আপনার শরীরকে সুস্থ রাখতে পকেটে একটা করে রুমাল রাখবেন। তিনি জানান "পকেটে একটি করে রুমাল রাখবেন, সেই রুমাল দিয়ে আপনি অন্ততপক্ষে ৩০ মিনিট পরপর সেই রুমাল ভিজিয়ে হালকা হাতে মুখ মুছে নিন। তাহলে আপনার মুখ সূর্যের রশ্মি থেকে অনেকটা দূরে থাকা সম্ভব।"
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Election Campaign: ভোটের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদও, তীব্র গরমে প্রচারের সময় কোন পোশাক পরা ভাল? জানাচ্ছেন বিশেষজ্ঞ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল