TRENDING:

এত সস্তা 'মাছ'...! সপ্তাহে দুটো দিন খেলেই ছুটি নেবে সুগার-কোলেস্টেরল, ত্বক হবে চকচকে, কমবে ওজন, হার্ট থাকবে পারফেক্ট, খাওয়া শুরু করুন!

Last Updated:
Fish Tips: মাছ ভালবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। আর আমিষভোজী মাত্রেই মাছ শব্দটি শুনলেই যেন মুখে জল। রুই, কাতলা থেকে ইলিশ, পাবদা, ভেটকি, বাজারে টাটকা মাছ দেখলেই হামলে পড়েন হয়ত আপনিও। কিন্তু জানেন কি বাজারে ঢালাও বিক্রি হওয়া কিছু সস্তার মাছই মোক্ষম স্বাস্থ্য উপকারী!
advertisement
1/10
এত সস্তা 'মাছ'...! সপ্তাহে দুটো দিন খেলেই ছুটি নেবে সুগার-কোলেস্টেরল, ত্বক হবে চকচকে, কমবে ওজন!
বাজারে মাছ ভাল দেখলে আপনিও হয়ত ঝাঁপিয়ে পড়েন। দামের কথা না ভেবেই পছন্দের মাছটি তুলে আগে ব্যাগে ভরেন। বিশেষ করে রুই, কাতলা হোক বা ইলিশ, চিংড়ি যাই ভাল ও টাটকা পাচ্ছেন অনেকেই তুলে নেন কিছু না ভেবেই।
advertisement
2/10
কিন্তু আপনি হয়ত জানেনই না যে এই সব দামি মাছেদের দশ গোল দিতে পারে কিছু কম দামি সস্তার মাছ। আসলে মাছ স্বাদে ভাল হওয়াই যথেষ্ট নয়, হতে হবে পুষ্টিগুণে ভরপুর। কিন্তু আপনি কি মাছের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানেন? কোন মাছ স্বাস্থ্যের জন্য ভাল এবং কোন মাছ খেলে কী হয়? তা বলে দিতে পারেন বিশেষজ্ঞরা।
advertisement
3/10
আজ এই প্রতিবেদনে আমরা আপনাদের এমনই একটি মাছের কথা বলতে চলেছি যা দেখতে ছোট হলেও, সস্তা কিন্তু পুষ্টির দিক থেকে এককথায় পাওয়ার হাউজ। ঔষধি গুনে ভর্তি এই মাছ ডায়াবেটিস, ক্যানসারের মতো রোগ দূরে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি সুগার, কোলেস্টেরলও নিয়ন্ত্রণ করে ম্যাজিকের মতো।
advertisement
4/10
আপনি নিশ্চয়ই জানতে আগ্রহী যে এই মাছটি আসলে কোন মাছ? জানলে অবাক হবেন একাধিক অমূল্য গুণাগুণের খাজানা এই মাছটি হল টুনা মাছ। এই মাছের স্বাদও অসাধারণ। শুধু তাই নয়, এটি বাজারের সবচেয়ে সস্তা মাছগুলির মধ্যে একটি। এগুলি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে ​​পাওয়া যায়। অর্থাৎ সস্তা দামই মাছপ্রেমীদের কাছে এটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে।
advertisement
5/10
নয়া দিল্লির নিউট্রিফাই, পুনম ডায়েট অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকের সিনিয়র ডায়েটিশিয়ান পুনম দুনেজা নিউজ18-কে তাঁর পরামর্শে বলেছেন যে, শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি কমাতে খাদ্যতালিকায় ট্রাউট, স্যামন, টুনা এবং ম্যাকেরেলের মতো চর্বিযুক্ত মাছ অন্তর্ভুক্ত করা যেতে পারে। মাছের তেল খাওয়াও উপকারী হতে পারে। তাই টুনা মাছ খাওয়া গুরুত্বপূর্ণ।"
advertisement
6/10
ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় এই মাছটি আপনার হাড় মজবুত করে এবং অস্টিওপোরোসিসের মতো রোগের ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করে।
advertisement
7/10
এই টুনা মাছটি দেখতে ছোট ও দামে সস্তার হলেও, ত্বক ভাল রাখতে দুর্দান্ত কার্যকরী মাছ। শুধু তাই নয়, চর্মরোগ প্রতিরোধ করতে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও সাহায্য করে।
advertisement
8/10
একইসঙ্গে যাঁদের দৃষ্টিশক্তি দুর্বল এবং মানসিক চাপ রয়েছে, তাঁরা সপ্তাহে দু'বার এই মাছটি খেতে পারেন। এই মাছ চুল পড়া রোধ করে, যা মানসিক চাপ কমায় এবং চুলের বৃদ্ধি উন্নত করে।
advertisement
9/10
আকারে ছোট কিন্তু চকচকে এই সিলভারফিশের পিঠ নীলচে-সবুজ রঙের এবং এর আকৃতি একটি তীক্ষ্ণ ত্রিভুজাকৃতির হয়। এটি সর্বোচ্চ ২১ সেমি পর্যন্ত লম্বা হয়। এই মাছটি ভারত মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে বাস করে। খাদ্যের সন্ধানে এই মাছগুলি দল বেঁধে একসঙ্গে চলাচল করে। এদের খাদ্যতালিকায় রয়েছে ছোট ছোট জীব, মাছের ডিম এবং সামুদ্রিক উদ্ভিদের উপর জমা শৈবাল।
advertisement
10/10
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এত সস্তা 'মাছ'...! সপ্তাহে দুটো দিন খেলেই ছুটি নেবে সুগার-কোলেস্টেরল, ত্বক হবে চকচকে, কমবে ওজন, হার্ট থাকবে পারফেক্ট, খাওয়া শুরু করুন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল