Health Risk of Eating Expired Biscuits: খিদে পেলেই গপগপ করে বিস্কুট খান? এক্সপায়ারি ডেট আছে তো? না দেখে খেলেই চরম ক্ষতি! শরীরের বারোটা বাজবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Health Risk of Eating Expired Biscuits: মেয়াদ শেষ হয়ে যাওয়া বিস্কুট খেলে স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়বে? তা সবার আগে জেনে নেওয়া দরকার৷ এটা শরীরের জন্য কতটা প্রাণঘাতি তা জানলে চমকে যাবেন৷
advertisement
1/7

বেশিরভাগ মানুষই কোনও না কোনওভাবে বিস্কুট খান। কারও কারও আবার সকালে চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার অভ্যাস থাকে। প্যাকেটে মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে আমরা খুব কমই বিস্কুট খাই। কিন্তু এটা শরীরের জন্য কতটা প্রাণঘাতি তা জানলে চমকে যাবেন৷
advertisement
2/7
বিস্কুটের গায়ে এক্সপায়ারি ডেট লেখা আছে কি না তাও দেখেন না বেশিরভাগ মানুষ। এমতাবস্থায় মেয়াদোত্তীর্ণ বিস্কুট বাজারে আসার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় মানুষ এক্সপায়ারি ডেট দেখেও বিস্কুট খেয়ে নেয়। মেয়াদ শেষ হয়ে যাওয়া বিস্কুট খেলে স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়বে? তা সবার আগে জেনে নেওয়া দরকার৷
advertisement
3/7
বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালের চিফ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ডা. প্রিয়াঙ্কা রোহাতগি জানিয়েছেন, মেয়াদ শেষ হয়ে যাওয়া বিস্কুট খেলে এটি অবশ্যই আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। সাধারণত, প্রিজারভেটিভের প্রভাব মেয়াদ শেষ হওয়ার পরে কমতে শুরু করে।
advertisement
4/7
প্রিজারভেটিভ হল এক ধরনের রাসায়নিক যা খাবারের আইটেমগুলিতে যুক্ত করা হয় যাতে সেগুলি দীর্ঘস্থায়ী হয়। । বিস্কুটে অ্যান্টিঅক্সিডেন্ট কম বা না থাকলে ক্ষতির পরিমাণ অনেক বেশি। আসলে মেয়াদোত্তীর্ণ বিস্কুটে ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। এটি খাওয়া হলে ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।
advertisement
5/7
কেউ ভুলবশত মেয়াদোত্তীর্ণ বিস্কুট খেয়ে ফেললে তার পেটে ই-কোলাই ব্যাকটেরিয়া প্রবেশের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এমনকি কিছু মারাত্মক ব্যাকটেরিয়াও পাকস্থলীতে প্রবেশ করতে পারে। এটি জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারে। এ কারণে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
advertisement
6/7
তিনি আরও বলেন, প্রথমে যেটি ঘটবে তা হল পেটের সমস্যা৷ পেটে ব্যথা, ডায়রিয়া,বমি বমি ভাব, ফোলাভাবের মতো সমস্যা দেখা দিতে পারে। বিস্কুট খাওয়ার পর এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান, অন্যথায় কিডনিও বিকল হয়ে যেতে পারে।
advertisement
7/7
নিউট্রিশনিস্ট ডা. প্রিয়াঙ্কা রোহাতগি বলেন, খাবার এবং পানীয় সম্পর্কে সতর্ক থাকা আপনাকে সবসময় বাঁচাবে। বিস্কুট খাওয়ার সময় প্রথমেই প্যাকেটের মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে নিন। মেয়াদোত্তীর্ণ বিস্কুট থাকলে তা একেবারেই খাবেন না। অনেকেই খোলা প্যাকেটের বিস্কুট রাস্তা থেকে কিনে খান৷ এই ধরনের খাবার খাওয়ার সময় সতর্ক থাকুন। তবে শুধু বিস্কুট নয়, সব ধরনের খাবারের প্যাকেটের মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Risk of Eating Expired Biscuits: খিদে পেলেই গপগপ করে বিস্কুট খান? এক্সপায়ারি ডেট আছে তো? না দেখে খেলেই চরম ক্ষতি! শরীরের বারোটা বাজবে