TRENDING:

Travel: দার্জিলিংয়ের পাশেই রয়েছে অজানা এই পাহাড়ি গ্রাম! সস্তায় ঘুরে আসুন! বিস্তারিত জানুন

Last Updated:
Travel: একবার গেলে ফিরতে মন চাইবে না! দার্জিলিংয়ের পাশেই রয়েছে ছোট্ট এই গ্রাম! এই গ্রামের খবর জানেন না বহু মানুষ!
advertisement
1/5
দার্জিলিংয়ের পাশেই রয়েছে অজানা এই পাহাড়ি গ্রাম! সস্তায় ঘুরে আসুন!
দার্জিলিংয়ে আর ভিড় না বাড়িয়ে বরং ঘুরে আসুন পাশের এই ছোট্ট গ্রামে। একেবারে অজানা জায়গা এটি। নাম লাবদা আর শিকসিন গ্রাম। লাবদা গ্রামে এলে ফুলের বাহার মন ভরিয়ে দেবে। তার সঙ্গে পাইনের জঙ্গল।
advertisement
2/5
শান্ত নিরিবিলি পরিবেশ। পাহাড়ের খাঁজে খাঁজে রংবেরংয়ের বাড়ি। তাতে ফুলের বাহার মনে হবে এখানেই বাকি জীবনটা কাটিয়ে দিই।
advertisement
3/5
এই লাবদার সঙ্গে আবার ব্রিটিশ জমানার যোগ রয়েছে। এখানে ব্রিিটশ আমোলের তৈরি একটি বাংলো রয়েছে যদিও সেটি এখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এই বাংলোতেই নাকি বরসাত কি এক রাত সিনেমার শ্যুটিং হয়েছিল। এই বাংলোটির নাম সিরিয়াল বাংলো।
advertisement
4/5
এই জায়গাটি মংপু সাবডিভিশনের মধ্যে পড়ে। এখান থেকে অনেক জায়গাই ঘোরা যায়। মংপু তো বটেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন সেই বাড়িটি দেখতে পাবেন আবার সিটং-রঙ্গারুনও ঘুরে নিতে পারবেন।
advertisement
5/5
শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে অথবা শেয়ারে গাড়িতেও আসা যায় এখানে। তবে আগে থেকে ফার্মস্টের মালিককে আগে থেকে জানিয়ে আসাই ভাল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel: দার্জিলিংয়ের পাশেই রয়েছে অজানা এই পাহাড়ি গ্রাম! সস্তায় ঘুরে আসুন! বিস্তারিত জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল