TRENDING:

Fish Storage: বেশি করে মাছ কিনে ফ্রিজে রাখেন? জেনে নিন, ফ্রিজে কতদিন পর্যন্ত মাছ রেখে খেলে অসুস্থ হয়ে পড়বেন না

Last Updated:
ফ্রিজে কতদিন পর্যন্ত মাছ রাখা নিরাপদ? জেনে নিন
advertisement
1/7
বেশি করে মাছ কিনে ফ্রিজে রাখেন? ফ্রিজে কতদিন পর্যন্ত মাছ রেখে খেলে অসুস্থ হয়ে পড়বেন না?
বাঙালি মানেই মেছো! তবে শুধু স্বাদে নয়, মাচের পুষ্টিগুণও অঢেল। প্রোটিনের ভরপুর উৎস মাছ। একাধিক গবেষণায় প্রমানিত, মাছ স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে, তৈলাক্ত মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। অনেকেই সপ্তাহে একদিন মাছ কিনে ফ্রিজারে রেখে দেন। কিন্তু কতদিন পর্যন্ত ফ্রিজারে মাছ রেখে খলে শরীরের ক্ষতি হয় না?
advertisement
2/7
ফ্রিজে মাছ কীভাবে রাখবেন? প্রথমে মাছের টুকরোগুলো একটি প্লাস্টিক ব্যাগে ভরে সিল করে নিন। এর পর ব্যাগটি বরফ ভর্তি একটি বাটির মধ্যে রেখে দিন।মাছ কেনার পরপরই রান্না করতে চাইলে সর্বোচ্চ দুই দিন পর্যন্ত ফ্রিজে রাখা যায়। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর মতে, তাজা মাছ, চিংড়ি, স্ক্যালপ ও স্কুইড ফ্রিজে মাত্র এক থেকে দুই দিন রাখাই নিরাপদ।
advertisement
3/7
অন্যদিকে,বাসা, টুনা, সোর্ডফিশ, ট্রাউট ও স্যামন-এর মতো মাছ ফ্রিজে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ভাল থাকতে পারে। ম্যাকারেল, ব্লুফিশ ও সার্ডিনের মতো তেলযুক্ত মাছ ফ্রিজে ৩ দিন পর্যন্ত রাখা যায়।
advertisement
4/7
যদি মাছ কেনার ২ দিনের মধ্যে মাছ রান্না না করতে চান, তা হলে আর্দ্রতা প্রতিরোধক ফ্রিজার পেপার বা ফয়েলে ভালভাবে মুড়ে নিন, যাতে বাতাস ঢুকতে না পারে। এর পর মাছ ফ্রিজারে রেখে দিতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী পরে বরফ গলিয়ে ব্যবহার করতে পারেন।
advertisement
5/7
প্রথমেই মাথায় রাখুন, তাজা মাছ কিনতে হবে। ভাল মাছের ফিলে দেখতে উজ্জ্বল হয়। ধূসর রং-এর বা শুকনো দেখতে মাছ কিনবেন না। রান্না করা মাছও ফ্রিজে রাখতে পারেন। রান্না করা মাছ ফ্রিজের ঠান্ডা তাপমাত্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত ভাল থাকে।
advertisement
6/7
অনেকে মনে করেন, ফ্রিজে রাখা মাছের থেকে বেশি পুষ্টিকর তাজা মাছ। কিন্তু দুই ধরণের মাছই পুষ্টিকর হতে পারে, যদি তা সঠিকভাবে সংরক্ষণ করা হয়। তাজা মাছ হিমায়িত করলে স্বাদ ও গঠনে পরিবর্তন আসতে পারে, পাশাপাশি ক্ষতিকর ব্যাক্টেরিয়াও বাসা বাঁধতে পারে। হিমায়িত মাছ ব্যবহার করার আগেই যদি গলে যায়, যেমন পরিবহণের সময়, তাহলে তা নষ্ট হয়ে যেতে পারে। তবে হিমায়িত করার ফলে মাছের পুষ্টিগুণ নষ্ট হয় না।
advertisement
7/7
প্রোটিন, চর্বি এবং ভিটামিন এ ও ডি-এর মতো চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হিমায়িত করার প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। তবে একবার মাছ গলিয়ে আবার হিমায়িত করলে এই পুষ্টিগুণ নষ্ট হতে পারে।সবসময় মনে রাখতে হবে, একবার গলে যাওয়া সামুদ্রিক খাবার কখনওই আবার হিমায়িত করা উচিত নয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fish Storage: বেশি করে মাছ কিনে ফ্রিজে রাখেন? জেনে নিন, ফ্রিজে কতদিন পর্যন্ত মাছ রেখে খেলে অসুস্থ হয়ে পড়বেন না
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল