TRENDING:

Tooth Cavity & Pain Remedies: পোকায় খাওয়া দাঁতের ব্যথায় ব্রহ্মাস্ত্র ডিমের খোলা! মিলিয়ে যাবে কালো গর্ত! পালাবে মাড়ির রোগ! যন্ত্রণায় কাঁদার দিন শেষ!

Last Updated:
Tooth Cavity & Pain Remedies:আজকাল দাঁতের ক্ষয় বা গহ্বর একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা কেবল তীব্র ব্যথার কারণই নয়, বরং ধীরে ধীরে দাঁতকে দুর্বল ও ফাঁপা করে তোলে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত চিনি গ্রহণ এবং দাঁতের সঠিক যত্ন না নেওয়া এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। এমন পরিস্থিতিতে, মানুষ প্রায়শই তাৎক্ষণিক উপশমের জন্য ওষুধের সাহায্য নেয়, কিন্তু কিছু সাধারণ ঘরোয়া প্রতিকারও বেশ কার্যকর হতে পারে।
advertisement
1/7
পোকায় খাওয়া দাঁতের ব্যথায় ব্রহ্মাস্ত্র ডিমের খোলা! মিলিয়ে যাবে কালো গর্ত! পালাবে মাড়ির রোগ! যন্ত্রণায় কাঁদার দিন শেষ!
দাঁতের সমস্যায় ভোগেননি, এমন মানুষ বিরল৷ বিশেষত দাঁতে পোকা বা ক্ষয়, কালো গর্তের যন্ত্রণায় কষ্ট পেতে হয় শিশু থেকে বয়স্ক-যে কোনও বয়সি মানুষকেই৷ দাঁতে ব্যথার কষ্ট যার হয়, সে-ই শুধু বোঝে৷ এমনই পরিস্থিতি দাঁড়ায়, আরসিটি করা ছাড়া উপায় থাকে না৷
advertisement
2/7
কিন্তু জানেন কি কিছু ঘরোয়া টোটকা আছে, যেগুলি মানলে ডেন্টিস্টের কাছে ঘন ঘন যেতে হবে না৷ আরসিটি-র জন্য মুঠো মুঠো খরচ করতে হবে না৷ বলছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর সেলিম জাইদি৷ অতিরিক্ত চিনি খাওয়া, দিনে দুবার ব্রাশ না করা, খাবার জমে থাকা দাঁতের ফাঁকে, অ্যাসিডিটি-সহ নানা কারণে দাঁতের ক্ষতি হতে পারে৷ দাঁতের ক্ষয় থেকে হৃদরোগও হতে পারে৷
advertisement
3/7
দাঁতের ব্যথার সেরা টোটকা লবঙ্গ-তেল৷ এই তেলের ইউজেনল জীবাণু প্রতিহত করে৷ দাঁত ও মাড়ির রোগ সারায়৷ তুলোয় কয়েক ফোঁটা লবঙ্গ তেল দিয়ে দাঁতের গর্তে দিন৷ সরাসরি না লাগিয়ে উষ্ণ জলে লবঙ্গ তেল মিশিয়ে কুলকুচি ও গার্গল করুন৷ কমবে ব্যথা৷ ভাল থাকবে দাঁত৷
advertisement
4/7
নিয়মিত উষ্ণ জলে নুন মিশিয়ে ভাল করে কুলকুচি ও গার্গল করলে কমবে দাঁত ও মাড়ির সমস্যা৷ দূর হবে মুখের দুর্গন্ধ৷ নুনজলে কমবে জীবাণু৷ দাঁত ও মাড়ি সুস্থ থাকে৷ মুখের পিএইচ ব্যালেন্স ঠিক থাকে৷
advertisement
5/7
রসুন কুচি করে নিন৷ এবার ওই রসুন দিন দাঁতের গর্তে৷ রসুনের অ্যালিসিন কমাবে ব্যথা৷ নিয়ন্ত্রণ করবে জীবাণু৷ রসুন প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেম্যাটরি৷ রসুনের উপকারিতায় কমবে দাঁত ও মাড়ির রোগ৷ তার পর নুন জলে কুলকুচি করে নিন৷
advertisement
6/7
টুথব্রাশে দিন নিমতেল৷ সেটা দিয়ে দাঁত মাজুন৷ বা নিমপাতা ফুটিয়ে সেই জল ছেঁকে নিয়ে কুলকুচি করুন৷ এতে দাঁত ও মাড়ির সমস্যা দূর হবে৷
advertisement
7/7
ডিমের খোলা ভাল করে ফুটিয়ে নিন৷ তার পর ডিমের খোলা মিক্সিতে গুঁড়ো করুন৷ বা হামানদিস্তায় পিষে নিন৷ এতে মেশান ১ চমচ বেকিং সোডা, ২ চামচ সরষের তেল, পিপারমিন্ট অয়েল৷ এই হোমমেড টুথপেস্ট ভাল রাখবে আপনার দাঁত৷ কমবে জীবাণু৷ দাঁত ও মাড়ির রোগ পালাবে আপনাকে ছেড়ে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tooth Cavity & Pain Remedies: পোকায় খাওয়া দাঁতের ব্যথায় ব্রহ্মাস্ত্র ডিমের খোলা! মিলিয়ে যাবে কালো গর্ত! পালাবে মাড়ির রোগ! যন্ত্রণায় কাঁদার দিন শেষ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল