TRENDING:

Cockroaches Tips: খরচ হবে না একটা টাকাও, শুধু এই ফলের খোসা রান্নাঘরে রাখলেই কেল্লা ফতে! এক নিমেষে ধ্বংস হবে আরশোলার বংশ

Last Updated:
Cockroaches Tips: এই সমস্যার মোকাবিলা করার জন্য বাজারে আজকাল নানা ধরনের রাসায়নিক পাওয়া যায়। যা আমাদের স্বাস্থ্যের জন্য ভাল নয়।
advertisement
1/6
খরচ হবে না একটা টাকাও, শুধু এই ফলের খোসা রান্নাঘরে রাখলেই কেল্লা ফতে! এক নিমেষে ধ্বংস হবে আরশোলার বংশ
রান্নাঘরের একটা অত্যন্ত বড় সমস্যা হল আরশোলা। সকলেই এই সমস্যার সম্মুখীন হয়েই থাকেন। রান্নাঘর যতই পরিষ্কার থাকুক না কেন, আরশোলার উপদ্রব কিন্তু চলতেই থাকে। এই সমস্যার মোকাবিলা করার জন্য বাজারে আজকাল নানা ধরনের রাসায়নিক পাওয়া যায়। যা আমাদের স্বাস্থ্যের জন্য ভাল নয়। তবে প্রাকৃতিক উপায়েও কিন্তু আরশোলার উৎপাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর এর জন্য যেসব উপকরণের প্রয়োজন হয়, সেগুলি সহজলভ্য। বেশিরভাগ ক্ষেত্রে রান্নাঘরেই তা পাওয়া যায়। (Representative Image)
advertisement
2/6
কমলালেবুর খোসা: আরশোলা তাড়ানোর জন্য কমলালেবুর খোলা একটি দুর্দান্ত সমাধান। আসলে কমলালেবুর সাইট্রাস গন্ধে পালায় আরশোলারা। কিন্তু এটি ব্যবহারের উপায় কী? কমলালেবু খাওয়ার পর কমলালেবুর খোসা ফেলে না দিয়ে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর খোসার সেই গুঁড়ো রান্নাঘরের আনাচে-কানাচে বিশেষ করে যেখানে আরশোলার উৎপাত বেশি, সেখানে ছড়িয়ে দিতে হবে। এর গন্ধ পেলেই পালাবে আরশোলারা। (Representative Image)
advertisement
3/6
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে, কমলালেবুর খোসার মতোই লেবুজাতীয় ফলের খোসা থেকে নিষ্কাশিত এসেনশিয়াল অয়েল পোকামাকড় তাড়ানোর প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে। (Representative Image)
advertisement
4/6
বেকিং সোডা আর চিনির মিশ্রণ: বেকিং সোডা এবং চিনি সমপরিমাণে মিশিয়ে নিয়ে রান্নাঘরের কোণায় কোণায় ছিটিয়ে দিতে হবে। চিনির মিষ্টি স্বাদের কারণে আরশোলারা আকৃষ্ট হয়, কিন্তু বেকিং সোডা খেলে তারা মারা যায়। (Representative Image)
advertisement
5/6
বিরিয়ানি পাতা: রান্নাঘরের তাক কিংবা আলমারিতে কিছু বিরিয়ানি পাতা রেখে দিতে হবে। এই পাতার তীব্র গন্ধ আরশোলাদের দূরে করে। (Representative Image)
advertisement
6/6
নিম তেল:  জলে সামান্য নিম তেল মিশিয়ে রান্নাঘরে স্প্রে করলে আরশোলার পাশাপাশি অন্যান্য পোকামাকড়ও দূরে হয়। রাসায়নিক স্প্রে ব্যবহারের পরিবর্তে বরং এই প্রাকৃতিক টিপসগুলি মেনে চললে আমাদের স্বাস্থ্যের উন্নতি তো হবেই। সেই সঙ্গে রান্নাঘরও পরিষ্কার থাকবে। এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরের বেসিন পরিষ্কার করা আবশ্যক। বর্জ্য কিংবা আবর্জনা যেন না জমে সেদিকে লক্ষ্য করতে হবে। আর এই সমস্ত ছোট ছোট সতর্কতা অবলম্বন করলে আরশোলার সমস্যা অনেকাংশেই কমানো যেতে পারে। (Representative Image)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cockroaches Tips: খরচ হবে না একটা টাকাও, শুধু এই ফলের খোসা রান্নাঘরে রাখলেই কেল্লা ফতে! এক নিমেষে ধ্বংস হবে আরশোলার বংশ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল