TRENDING:

Drinking water: নামী-দামি RO ফিল্টার ফেল...সজনে ডাটা দিয়ে যে ‘এই’ ভাবে জল পরিষ্কার হয়, জানতেন? শরীরের জন্যেও দারুণ উপকারী

Last Updated:
মধ্যপ্রদেশের রেওয়া আয়ুর্বেদ হাসপাতালের ডিন ডাঃ দীপক কুলশ্রেষ্ঠ জানাচ্ছেন, সুস্থ থাকতে হলে বিশুদ্ধ জল পান করা অবশ্যই প্রয়োজন। দূষিত জল আপনাকে অসুস্থ করে তুলতে পারে। আজকাল মানুষ জল বিশুদ্ধ করার জন্য RO লাগায়। তবে, কিছু লোক RO খরচ বহন করতে পারেন না।
advertisement
1/6
নামী-দামি RO ফিল্টার ফেল...সজনে ডাটা দিয়ে যে ‘এই’ ভাবে জল পরিষ্কার হয়, জানতেন?
বর্তমানে পরিমাণে ভূমিজ জল, মাটি এবং বায়ু দূষণের মাত্রা বেড়েছে, তাতে আমাদের জলের কল মারফত বা টিউবওয়েল থেকে যে জল আসে তা নির্দ্বিধায় কখনওই পান করা যায় না৷ বিশেষ করে গ্রীষ্ম এবং বর্ষায় সবচেয়ে বেশি জলদূষণের ঘটনা ঘটে৷ যার ফল পেট খারাপ থেকে জন্ডিস সহ নানা জল বাহিত রোগ৷
advertisement
2/6
বিশেষ করে শহরাঞ্চলে এই সমস্যা বেশি। এমন পরিস্থিতিতে অনেকেই জল পরিশোধক ব্যবহার করেন। কিছু লোক দামি RO-ও লাগাতে বাধ্য হন। কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি ঘরোয়া পদ্ধতি বলব যার মাধ্যমে আপনি কোনও খরচ ছাড়াই পানীয় জল বিশুদ্ধ করতে পারবেন।
advertisement
3/6
মধ্যপ্রদেশের রেওয়া আয়ুর্বেদ হাসপাতালের ডিন ডাঃ দীপক কুলশ্রেষ্ঠ জানাচ্ছেন, সুস্থ থাকতে হলে বিশুদ্ধ জল পান করা অবশ্যই প্রয়োজন। দূষিত জল আপনাকে অসুস্থ করে তুলতে পারে। আজকাল মানুষ জল বিশুদ্ধ করার জন্য RO লাগায়। তবে, কিছু লোক RO খরচ বহন করতে পারেন না। কিন্তু সকলেরই বিশুদ্ধ জল প্রয়োজন। এমন পরিস্থিতিতে, আমরা আপনাকে কিছু টিপস বলব যা বাড়িতে ব্যবহার করে জল থেকে সমস্ত জীবাণু দূর করা যেতে পারে।
advertisement
4/6
প্রথম হল সবচেয়ে পুরনো পদ্ধতি৷ জল ফুটিয়ে জীবাণুমুক্ত করা। আমাদের বাড়ির বয়োঃজ্যেষ্ঠরাও বলে থাকেন যে জল ফুটিয়ে পান করা ভাল।
advertisement
5/6
ফিটকারি দিয়ে পানীয় জল বিশুদ্ধ করার পদ্ধতিটিও খুব সহজ এবং সস্তা। প্রথমে ফিটকারিটি হাত দিয়ে ধুয়ে নিন, তারপর জলে ফিটকারিটি ৫-৬ মিনিট ভাল করে ঘুরিয়ে নিন। জল হালকা সাদা দেখাতে শুরু করার সাথে সাথেই ফিটকিরি ঘোরানো বন্ধ করুন। এতে জলের ময়লা নীচে থিতিয়ে যাবে এবং জল পরিষ্কার হয়ে যাবে।
advertisement
6/6
সজনে ডাঁটার বীজ, সজনে শুঁটির গুঁড়ো বা সজনে পাতার গুঁড়ো দিয়েও জল পরিষ্কার করা যায়৷ এগুলির মধ্যে যে কোনও একটা নোংরা জলের পাত্রে রাখুন। দেখবেন ধীরে ধীরে ময়লা নীচে থিতিয়ে পড়েছে৷ সজিনার শুঁটির বীজ জলে থাকা ব্যাকটেরিয়াও নির্মূল করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Drinking water: নামী-দামি RO ফিল্টার ফেল...সজনে ডাটা দিয়ে যে ‘এই’ ভাবে জল পরিষ্কার হয়, জানতেন? শরীরের জন্যেও দারুণ উপকারী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল