Sugar Vs Jaggery: চিনির বদলে গুড় খাচ্ছেন? ঠিক করছেন না ভুল? কোনটা স্বাস্থ্যের জন্য ভাল! জানুন চিকিৎসকের মত
- Reported by:Sarthak Pandit
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মিষ্টির স্বাদ থেকে নিজেকে বঞ্চিত রাখলে চলবে কেমন করে। চিনির বদলে তাই খাওয়া যেতে পারে খেঁজুর কিংবা আখের গুড়। একাধিক উপকারিতা রয়েছে গুড়ের।
advertisement
1/7

ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে ডায়াবিটিসের ঝুঁকি কমানো। চিনি খাওয়া বন্ধ করলেই সব সমস্যার সমাধান হয়ে যায় দ্রুত।
advertisement
2/7
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, মিষ্টির স্বাদ থেকে নিজেকে বঞ্চিত রাখলে চলবে কেমন করে। চিনির বদলে তাই খাওয়া যেতে পারে খেঁজুর কিংবা আখের গুড়।
advertisement
3/7
অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে গুড়। সেই সঙ্গে অক্সিডেটিভ স্ট্রেস ও সংক্রমণের ঝুঁকি কমায় গুড়।
advertisement
4/7
গুড় হজমে সহায়ক উৎসচক গুলিকে আরোও সক্রিয় করে তোলে। ফলে পেটফাঁপা, বদহজমের মতো সমস্যাগুলি দ্রুত নিরাময় করতে পারে গুড়।
advertisement
5/7
বিপাকহার বৃদ্ধিতে গুড়ের জুড়ি মেলা ভার। বিপাক হার ভাল মেলে ওজন নিয়ন্ত্রণে থাকে অনেকটা সহজে। শরীরে জমে থাকা ক্যালোরি দূর করতেও গুড় উপকারী।
advertisement
6/7
গুড়ে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান ত্বকে নিস্তেজ ভাব দূর করে। এছাড়া গুড়ে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। এবং দাগছোপ হীন এবং স্বচ্ছ করে।
advertisement
7/7
একটানা পরিশ্রমে ভীষণ ক্লান্ত লাগলে গুড়ের জল পান করা ভাল। এতে শরীরের দুর্বলতা কেটে যায়। এই পানীয়ে যদি সামান্য লেবুর রস মিশিয়ে পান করা হয় তবে উপকার বেশি হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sugar Vs Jaggery: চিনির বদলে গুড় খাচ্ছেন? ঠিক করছেন না ভুল? কোনটা স্বাস্থ্যের জন্য ভাল! জানুন চিকিৎসকের মত