Snoring Treatment: নাক ডাকার চোটে বাড়ি মাথায় উঠেছে? ঘুমোতে যাওয়ার আগে করুন এই কাজ! জানুন ঘরোয়া টিপস
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Snoring Treatment: রাতের পর রাত ঘুমোলেই ডাকতে থাকে নাক। পাশে কেউ শুতেই চায় না! নাক ডাকা বন্ধ করতে ঘরোয়া টোটকা জানুন
advertisement
1/8

সঙ্গী নাক ডাকলে ঘুমের সমস্যা হয় অনেকেরই। সম্পর্কে অশান্তির কারণ হয়ে উঠতে পারে এই নাক ডাকার সমস্যা।শুধু একরাত নয়। রাতের পর রাত। ঘুমোলেই ডাকতে থাকে নাক। পাশে কেউ শুতেই চায় না। নাক ডাকা বন্ধ করতে ঘরোয়া টোটকা জানুন কল্পনা দাসের কাছে!
advertisement
2/8
মদ, সিগারেট থেকে দূরে: মদ্যপান থেকে দূরে থাকলে তবেই নাক ডাকা থেকে মুক্তি পাবেন আপনি। এমনকি সিগারেট নিয়মিত অভ্যাসে রাখলে হবে অসুবিধা। ফলে নাক ডাকা থেকে মুক্তি পেতে এই দুটি জিনিস থেকে দূরে থাকাই ভাল! (তথ্য: অনির্বাণ রায়)
advertisement
3/8
পুদিনা: পুদিনাপাতাকে ঈষদুষ্ণ জলে মিশিয়ে গার্গল করুন। দেখবেন সমস্যা কমছে। এক্ষেত্রে প্রথমে গরম জলে পুদিনপাতা ফেলে গরম করুন। তারপর সেই জল ঠান্ডা হতে দিন। সহনযোগ্য অবস্থায় এলে গার্গল করুন।(তথ্য: অনির্বাণ রায়)
advertisement
4/8
রাতে বিছানায় এই কাজটি করুন: প্রতি রাতে শোবার আগে বিছানা আর বালিশ দুটিই ভাল করে ঝেড়ে নিন। এতেই নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেক সময় ধুলো থেকে অ্যালার্জি হয়ে নাক বন্ধ হলে নাক ডাকার সমস্যা হয়। অ্যালার্জি থাকলেও তার চিকিৎসা করুন।(তথ্য: অনির্বাণ রায়)
advertisement
5/8
advertisement
6/8
হলুদ: হলুদ নাকের অন্দর পরিষ্কার করতে পারে। এক্ষেত্রে গরম দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খান। দেখবেন সমস্যা মিটছে।(তথ্য: অনির্বাণ রায়)
advertisement
7/8
দারচিনি: দারচিনির গুণ প্রশ্নাতীত। তাই রোজ একগ্লাস ঈষদুষ্ণ জলে দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। তারপর সেই জল দিয়ে করুন গার্গল।(তথ্য: অনির্বাণ রায়)
advertisement
8/8
অলিভ তেল: ঘুমানোর কিছুক্ষণ আগে মাত্র কয়েকদিন এক ফোঁটা করে অলিভ তেল নাকে দিন। দেখবেন নাক ডাকার সমস্যা কমছে। কারণ এক্ষেত্রে অলিভ তেল নাকের ভিতরের অংশ পরিষ্কার করে দেয়। এই কয়েকটি পদ্ধতি ব্যবহারের পর সমস্যা মিটে যাওয়া উচিত। তবে তারপরও সমস্যা না মিটলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তবেই নাক ডাকার সমস্যাকে বিদায় জানানো যাবে।(তথ্য: অনির্বাণ রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snoring Treatment: নাক ডাকার চোটে বাড়ি মাথায় উঠেছে? ঘুমোতে যাওয়ার আগে করুন এই কাজ! জানুন ঘরোয়া টিপস