TRENDING:

Silver Jewellery Cleaning Hacks: নুপুর কালচে হয়ে গিয়েছে? ঝকঝকে করুন মাত্র ২ মিনিটে, পুরনো গয়না হয়ে উঠবে নতুনের মতো! জেনে নিন কী ভাবে

Last Updated:
Make Silver Shine Like New: দরকারের সময় যদি রুপোর গয়না বা বাসনগুলি বের করে দেখা যায় তাতে কালচে দাগ তাহলে? কী করবেন! চিন্তার কোনও কারণ নেই। চটজলদি বাড়িতেই পরিষ্কার করে নিতে পারবেন। দোকানের ভরসায় আর থাকতে হবে না।
advertisement
1/8
নুপুর কালচে হয়ে গিয়েছে? ঝকঝকে করুন মাত্র ২ মিনিটে, পুরনো গয়না হয়ে উঠবে নতুনের মতো!
দোকান থেকে যখন কিনে আনা হয়, তখন তার জেল্লাই থাকে আলাদা। যে দিকে নজর পড়ুক, ঠিকরে পড়ে রুপোলি আলো। কিন্তু সুখ যেমন বেশি দিন থাকে না, তেমনই ওই আলোটাও এক সময়ে কমে যেতে যেতে একেবারে কালো হয়ে যায়।
advertisement
2/8
আজ থেকে নয়, বরাবরই গয়না থেকে শুরু করে ঘর সাজানোর কোনও অ্যান্টিক জিনিসপত্র, সবেতেই রুপোর কদর রয়েছে৷ যুগ যুগ ধরে রুপোর জিনিস তার কদর কখনওই হারায়নি। কিন্তু রুপোর গয়না সময়ের সঙ্গে জৌলুস ও উজ্জ্বলতা হারিয়ে যায়।
advertisement
3/8
ঝাড়খণ্ডের রাঁচির রুপোর ব্যবসায়ী আশীষ জানান, রুপো ঝকঝকে করতে চাইলে সবচেয়ে ভাল উপায় হল কোলগেট টুথপেস্টে। একটু মঞ্জন নিয়ে গরম জলে মিশিয়ে নিন এবং সেই মিশ্রণে নুপুরটিকে আধ ঘণ্টার জন্য ডুবিয়ে রাখুন। এরপর যখন নুপুর তুলে আনবেন, দেখবেন ঘষার প্রয়োজন ছাড়াই সেটি ঝকঝক করছে।
advertisement
4/8
দীপ্তি ফেরানোর আরও একটি সহজ উপায় রয়েছে। আর তা আপনার রান্নাঘরেই রয়েছে। ভিনিগার। দু’টেবিল চামচ বেকিং সোডা ও আধ কাপ সাদা ভিনিগার একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে নিন। তাতে ২-৩ ঘণ্টা ভিজিয়ে রুপোর গয়না বা বাসন ভিজিয়ে রাখুন। এরপর মিশ্রণ থেকে তা তুলে ব্রাশ দিয়ে ঘষে নিলেই উঠে যাবে দাগছোপ। ফিরবে ঔজ্জ্বল্য।
advertisement
5/8
আরেকটি উপায় হল—খাবারের সোডা ও লেবুর রস ব্যবহার করা। গরম জলে খাবারের সোডা ও একটু লেবুর রস মিশিয়ে তাতে নুপুর ডুবিয়ে রাখুন ১৫-২০ মিনিট। নুপুর উঠে আসবে একদম চকচকে হয়ে।
advertisement
6/8
অনেকেই চা পাতার জল ব্যবহার করে থাকেন, যা হালকা ময়লা দূর করতে ভাল কাজ করে। তবে কোলগেটের টুথপেস্টে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-সালফার উপাদান রুপোর সালফার রিঅ্যাকশন বন্ধ করতে সাহায্য করে। তাই এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি।
advertisement
7/8
কোলগেট মঞ্জনে থাকা উপাদানগুলি রুপোর ময়লা দূর করে। তাই আপনি প্রতি মাসে একবার এই পদ্ধতি ব্যবহার করে ঘরেই পায়েল পরিষ্কার করলে, তা বছরের পর বছর নতুনের মতো ঝকমক করবে।
advertisement
8/8
সার্ফের জলেও চুবিয়ে রাখতে পারেন। হালকা গরম জলে সার্ফ দেবেন। তাতে দশ মিনিট গয়না বা বাসনগুলি চুবিয়ে রাখবেন। তারপর বের করে হালকাভাবে ব্রাশ (পুরনো বাতিল করে দেওয়া টুথব্রাশ) দিয়ে ঘষে গরম জল দিয়ে ধুয়ে নেবেন। এবার মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিলেই হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Silver Jewellery Cleaning Hacks: নুপুর কালচে হয়ে গিয়েছে? ঝকঝকে করুন মাত্র ২ মিনিটে, পুরনো গয়না হয়ে উঠবে নতুনের মতো! জেনে নিন কী ভাবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল