Viral News: শরীরে ভিটামিন ই-এর অভাব! এই লক্ষণ জানিয়ে দেবে, যখন তখন হতে পারে বিপদ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Viral News: হাত-পা নাড়া, দেহ ঠিকমতো নড়াচড়া করার ক্ষেত্রে স্নায়ু ও মস্তিষ্কের মধ্যে সম্পর্ক রয়েছে।
advertisement
1/5

দেহের বিভিন্ন কাজে লাগে ভিটামিন ই। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি, রক্ততঞ্চন থেকে রক্ষা করা, সবই করে এই বিশেষ ভিটামিন। তবে আমাদের এই রোজকার জীবনে নানারকম অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে ভিটামিন ই-এর অভাব দেখা যেতে পারে। কিন্তু যদি শরীরে এই ভিটামিনের অভাব দেখা দেয়, তাহলে লক্ষণ কী দেখা দেবে, এক বার দেখে নিন
advertisement
2/5
মাঝে মাঝেই অসুস্থ হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ার পিছনে ভিটামিন ই-এর অভাব কাজ করতে পারে. কারএণ এই ভিটামিনের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
advertisement
3/5
পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-ই না থাকলে পেশিতে দেখা দিতে পারে ‘অক্সিডেটিভ স্ট্রেস’। ‘ফ্রি র্যাডিক্যাল’ ও ‘অ্যান্টিঅক্সিডেন্ট’-য়ের মধ্যে সামঞ্জস্য না থাকলে এ রকম হয়”, বলেছেন ভার্জিনিয়াতে অবস্থিত ‘রিভারসাইড হেল্থ সিস্টেম’-এর চিকিৎসক ক্রিস্টিন এলিজাবেথ হল্টজ।
advertisement
4/5
হাত-পা নাড়া, দেহ ঠিকমতো নড়াচড়া করার ক্ষেত্রে স্নায়ু ও মস্তিষ্কের মধ্যে সম্পর্ক রয়েছে। ভিটামিন ই’র অভাবে মস্তিস্কের ‘পার্কিঞ্জি স্নায়ু’ ক্ষতিগ্রস্ত হতে পারে। যা কিনা দেহের অন্যান্য স্নায়ু থেকে সংকেত গ্রহণ করে।
advertisement
5/5
এ ছাড়া ভিটামিন-ই এর অভাবে দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়। চোখের সমস্যা তৈরি হয় এই ভিটামিনের অভাবে। সেই কারণে এই বিষয়েও আগে থেকে সতর্ক থাকাটা জরুরি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Viral News: শরীরে ভিটামিন ই-এর অভাব! এই লক্ষণ জানিয়ে দেবে, যখন তখন হতে পারে বিপদ