TRENDING:

Season Change Effect on Old People: ঋতু বদলে ঘনঘন শরীর খারাপ হচ্ছে বাচ্চা-বুড়োদের, এই 'ধন্বন্তরি' খাবার ম্যাজিকের মতো কাজ করবে! আজ থেকেই শুরু করুন

Last Updated:
East Bardhaman News: বদলাতে শুরু করেছে আবহাওয়া। কখনও রোদ তো কখনও বইছে ঠান্ডা হাওয়া। আর এই সময় দেখা দেয় সর্দি কাশি জ্বর সহ নানন শারীরিক সমস্যা। বিশেষতএই সময় কি ধরনের খাবার খাওয়া উচিত বয়স্কদের ?
advertisement
1/7
ঋতু বদলে ঘনঘন শরীর খারাপ, এই 'ধন্বন্তরি' খাবার ম্যাজিকের মতো কাজ করবে! আজ থেকেই শুরু করুন
বদলাতে শুরু করেছে আবহাওয়া। কখনও রোদ তো কখনও বইছে ঠান্ডা হাওয়া। আর এই সময় দেখা দেয় সর্দি, কাশি, জ্বর সহ নানন শারীরিক সমস্যা। বিশেষত বয়স্কদের পড়তে হয় বেশি সমস্যায়।(ছবি ও তথ্য: সায়নী সরকার বলেন)
advertisement
2/7
এই সময় কি ধরনের খাবার খাওয়া উচিত বয়স্কদের ? কি ধরনের খাবার খেলে শরীরে বাড়বে ইমিউনিটি পাওয়ার? নিউট্রেশনিস্ট গোপা নাগ দে বলেন,বাচ্চা ও বয়স্কদের এই সময় বেশি সতর্ক থাকা উচিত। রোগ প্রতিরোধ ক্ষমতা বয়স্কদের অনেকটাই কম থাকে তার ফলে তারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়েন।
advertisement
3/7
বসন্তকালে আবহাওসায় খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগার প্রবনতা দেখা যায়। তাই সর্দিকাশী থেকে পেতে মুক্তি ভিটামিন ও খনিজ লবনের সঙ্গে করতে হবে যুক্তি। সকালবেলা খালি পেটে হলুদ দিয়ে চা অথবা তুলসী পাতার চা বয়স্কদের জন্য খুবই উপকারী।
advertisement
4/7
খাদ্য তালিকায় দানাশস্য,ডাল ও সবুজ শাকসবজি যুক্ত করতে হবে। এই সময়ে ডালিয়ার খিচুড়ি বা ওটসে খিচুড়ি পাতলা করে খাওয়া ভাল কারণ যদি প্রকৃত সুষম খাদ্যের কথা বলি তাহলে সেটা হল খিচুড়ি সে চাল, ডালিয়া, ওটস,সাবু যা দিয়েই তৈরি হোক।
advertisement
5/7
ডিম সিদ্ধ অথবা সোয়াবিনের তরকারি শরীরে প্রোটিনের চাহিদা মেটায় এবং সহজ পাচ্য। বয়স্কদের পাচনতন্ত্রের ক্ষমতা এমনিতেই কম এবং এই সময় পেট খারাপের সম্ভাবনা থাকে তাই হালকা খাবার যেমন ছোট মাছের ঝোল, সজনে ফুলের তরকারি, উচ্ছে ও শাকসবজি খুবই দরকারি।
advertisement
6/7
বসন্তকালের জল টান ধরে তাই শরীরকে সতেজ অর্থাৎ হাইড্রেটেড রাখতে হয়। মরসুমী ফল যেমন- কমলালেবু,আঙুর, শশা খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল। বয়স্কদের ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিন দিন ডাবের জল খাওয়া খুব দরকারি,যা শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
advertisement
7/7
এই সময় ডাইরেক্ট ভাজাভুজি এড়িয়ে চলাই ভাল, বিশেষত বয়স্কদের। খেতে ইচ্ছা হলে বাড়িতে বানিয়ে খাওয়াই ভাল। তবে সেই পরিমাণও বেশি না হলেই স্বাস্থ্যের জন্য ভাল। ভাজাভুজির পরিবর্তে খাদ্যতালিকায় লেবুর রস সহযোগে অঙ্কুরিত ছোলা,মটর সেদ্ধ,টক দই এগুলি রাখা প্রয়োজন।(ছবি ও তথ্য:সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Season Change Effect on Old People: ঋতু বদলে ঘনঘন শরীর খারাপ হচ্ছে বাচ্চা-বুড়োদের, এই 'ধন্বন্তরি' খাবার ম্যাজিকের মতো কাজ করবে! আজ থেকেই শুরু করুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল