Rose Care:একবার গাছ লাগালে টানা ১০-১২ বছর ফুটবে থোকা থোকা গোলাপ, জেনে নিন 'সিক্রেট' টিপস
- Reported by:RAKESH MAITY
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বারবার গাছ কিনতে হবে না, একবার গাছ লাগালেই টানা ১০-১২ বছর গাছে ফুল ফুটবে
advertisement
1/5

একবার গাছ লাগিয়ে বছর বছর মিলবে গোলাপ, শুধু মেনে চলুন এই সিক্রেট টিপস! জানাচ্ছেন নার্সারি মালিক তথা গোলাপ আবিষ্কারক অশোক কুমার মাইতি।
advertisement
2/5
ফুলের রানি গোলাপ, প্রেমের ফুল গোলাপ। ফেব্রুয়ারি মাসে, ভালবাসার মরশুমে গোলাপের চাহিদা আরও বেড়ে যায়। বেশিরভাগ মানুষই গোলাপ চর্চার সঠিক নিয়ম জানেন না, কাজেই গোলাপ গাছ বাঁচে না। জেনে নিন বছরভর গোলাপ পাওয়ার গোপন টেকনিক--
advertisement
3/5
গাছ ছয় ইঞ্চি টবে লাগান। মাটিতে গোবর সার এবং বালি সমপরিমাণ মিশিয়ে নিন। দশ দিন পর থেকে এক সপ্তাহ অন্তর জলে সর্ষে খোল, অল্প পরিমাণে ইউরিয়া মিশিয়ে গাছে দিন। এই নিয়মে কমপক্ষে ১০ বছর একটি গাছ থেকে ফুল পাওয়া যাবে।
advertisement
4/5
অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গোলাপ গাছের বেশি পরিচর্যা প্রয়োজন। লিকুইড খাবারের সঙ্গে কুচি হাড়-গুঁড়ো এবং সুপার ফসফেট নিমকোল বাদাম খোল মিশিয়ে দিতে পারেন।
advertisement
5/5
ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গোলাপ গাছে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। সেই সময় সতর্ক থাকতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rose Care:একবার গাছ লাগালে টানা ১০-১২ বছর ফুটবে থোকা থোকা গোলাপ, জেনে নিন 'সিক্রেট' টিপস