TRENDING:

চালের হাঁড়িতে বিড়বিড় করছে কালো কালো 'পোকা'...! তুড়িতে তাড়ান, চিনে নিন 'চার' চমৎকার 'চাতুরি'

Last Updated:
Rice Tips: চাল বাড়িতে জমিয়ে রাখা প্রায় প্রতিটি গৃহস্থের সংসারে সাধাৰণ ব্যাপার। কিন্তু যদি সেই চালে পোকা গিজগিজ করে তাহলে তো দুপুরের ভাত খাওয়াই মাথায় ওঠে। কিন্তু এই গরম বাড়তে না বাড়তেই বাড়িতে চালের হাঁড়িতে পোকা ধরার সমস্যা যে বাড়তে থাকে। তাহলে উপায়? আজ এই প্রতিবেদনে শেয়ার করা হল এমন কিছু চমৎকারই উপায় যা ম্যাজিকের মতো তাড়ায় পোকা!
advertisement
1/12
চালের হাঁড়িতে বিড়বিড় করছে কালো কালো 'পোকা'...! তুড়িতে তাড়ান, চিনে নিন 'চার' চমৎকার 'চাতুরি'
বাড়িতে গোটা মাসের মাসকাবারি বাজার অনেকেই একসঙ্গে করে থাকেন। মাসের শুরুতেই চাল, ডাল, তেল, নুন এনে সারা মাসের জন্য মজুত করার অভ্যাস অনেকেরই। আর এই তালিকায় অন্য সব কিছুর পাশাপাশি যেটা অবশ্যই বাঙালি বাড়িতে থাকে, সেটি হল বাঙালির দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান খাদ্য উপাদান, চাল।
advertisement
2/12
যেহেতু প্রতিদিনই লাগে, তাই চাল বেশি করে কিনে জমিয়ে রাখার অভ্যাস ও নিয়ম প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই রয়েছে। অনেকেই ৫ কেজি বা ১০ কেজি বার তারও বেশি পরিমাণে চাল কিনে সংরক্ষণও করেন। সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন অনেককেই হতে হয়। আর তা হচ্ছে চালে পোকা ধরা।
advertisement
3/12
কন্টেন্ট ক্রিয়েটর গরিমা দেখিয়েছেন বেশ কয়েকটি দুর্দান্ত কার্যকরী উপায় যার সাহায্যে সহজেই এড়ানো যায় কৌটোয় কৌটোয় ছোট পোকাদের অত্যাচার।
advertisement
4/12
অনেকেই এই সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে উপায় জানা থাকলে এসব সমস্যার সমাধান করা কিন্তু খুবই সহজ। চলুন আজ জেনে নেওয়া যাক কিছু ছোট্ট চালাকি যা করলে সহজেই দুষ্টু বিড়বিড়ে কালো পোকাদের হাত থেকে রক্ষা করা যায় চালের হাঁড়ি।
advertisement
5/12
গরম কালে এই কালো ও সাদা ছোট ছোট পোকাদের অত্যাচার শুধু চাল নয়, ডাল ও অন্যান্য মজুত রাখা আনাজ বা মশলাতেও বাড়ে। আজ এই প্রতিবেদনে দেখে নিন চালের পোকা দূর করার দারুণ সব কৌশল।
advertisement
6/12
১) চালের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে চাল প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন। এইভাবে ব্যাগে ভরে রাখলে সহজে চালে পোকার উৎপাত হয় না।
advertisement
7/12
২) চাল সংরক্ষণ করার ক্ষেত্রে সব সময় এয়ার টাইট ফুড কন্টেইনার ব্যবহার করুন। চাল রাখার জন্য হাঁড়ি বা ড্রাম ব্যবহার করলে তা যেন ভাল ভাবে ঢাকা থাকে। এয়ার টাইট কন্টেইনারে চাল রাখলে সবচেয়ে ভাল হয়। এতে চালে পোকা যেমন ধরবে না তেমন চাল স্যাতস্যাতেও হবে না।
advertisement
8/12
৩) চালে পোকা ধরে গেলে সেই পাত্রে কিছু নিমপাতা রেখে দিন। নিমপাতা না পেলে তেজপাতাও দিতে পারেন। দেখবেন চালের পোকা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গিয়েছে। তাছাড়া চালে পোকা ধরা থেকে মুক্তি পেতে চাইলে আগে থেকেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এতে পোকা ধরার কোনও সুযোগই থাকবে না।
advertisement
9/12
৪) চাল সব সময় ঠান্ডা যায়গায় রাখুন, স্যাঁতস্যাঁতে পরিবেশে চালের পাত্র রাখবেন না। চাল ফুরিয়ে গেলে চালের পাত্র পরিষ্কার করে তার পর শুকিয়ে আবার চাল রাখুন।
advertisement
10/12
৫) চালের পাত্র রাখার আগে রান্নাঘরের চাল রাখার জায়গার, বিশেষত আপনার চাল রাখার পাত্রের আশেপাশে কীটনাশক স্প্রে করতে পারেন।
advertisement
11/12
৬) চালে যদি পোকা লেগে যায়, তবে কৌটো ভর্তি করে চাল ফ্রিজে রেখে দিন। ফ্রিজে ৪ থেকে ৫ দিন রাখার পর দেখবেন চালের সব পোকা মরে গিয়েছে। এরপরই দেখবেন আপনার জমিয়ে রাখা চাল সম্পূর্ণ পোকামুক্ত।
advertisement
12/12
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
চালের হাঁড়িতে বিড়বিড় করছে কালো কালো 'পোকা'...! তুড়িতে তাড়ান, চিনে নিন 'চার' চমৎকার 'চাতুরি'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল