Ragi vs Jowar vs Wheat Roti: গম-রাগি নাকি জোয়ার! কোন আটার রুটিতে ওজন কমবে হুড়মুড়িয়ে? খেলেই হবে কামাল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ragi vs Jowar vs Wheat Roti: ওজন কমানোর জন্য অনেকেই দিন-রাত রুটি খান৷ তবে রুটি খেলেই হল না৷ কোন রুটি খাওয়া সবথেকে বেশি উপকারী তা সবার আগে জানা দরকার। রাগি,জোয়ার নাকি গম, কিসের রুটি খাওয়া শরীরের জন্য ভাল, তা জানলে চমকে যাবেন।
advertisement
1/7

ওজন কমানোর জন্য অনেকেই দিন-রাত রুটি খান৷ তবে রুটি খেলেই হল না৷ কোন রুটি খাওয়া সবথেকে বেশি উপকারী তা সবার আগে জানা দরকার। রাগি,জোয়ার নাকি গম, কিসের রুটি খাওয়া শরীরের জন্য ভাল, তা জানলে চমকে যাবেন।
advertisement
2/7
রুটিতে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, বি ভিটামিন থাকে যা রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে, খিদে কমাতে, ওজন কমাতে এবং শক্তি বাড়াতে সাহায্য করে।
advertisement
3/7
রাগিতে জোয়ারের চেয়ে একটু বেশি পরিমাণে ফাইবার থাকে। অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার জন্য ফাইবার একটি অপরিহার্য উপাদান। এই শস্যগুলি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল প্রদাহ কমায় এবং ভিটামিনগুলি শারীরিক কার্যকারিতা বাড়ায়।
advertisement
4/7
গবেষণা অনুসারে, গমের তুলনায় রাগির যথেষ্ট বেশি স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি গ্লুটেন মুক্ত, হার্টের স্বাস্থ্যকে ভাল রাখে, পাচনতন্ত্রের উন্নতি করে এবং উচ্চ ফাইবার সামগ্রীর কারণে ওজন কমাতে সাহায্য করে।
advertisement
5/7
জোয়ার এবং গমের আটার রুটি উভয়তেই পুষ্টিকর ফাইবার রয়েছে। জোয়ারের রুটিতে ১.৪ গ্রাম ফাইবার থাকে।
advertisement
6/7
ফাইবার সমৃদ্ধ খাওয়ার মাধ্যমে হজমের স্বাস্থ্যেরও উন্নতি হয়। ওজন কমানোর অন্যতম সেরা খাবার হল জোয়ার, যা গমের রুটির একটি স্বাস্থ্যকর বিকল্পও।
advertisement
7/7
রাগির রুটি একটু বেশি গাঢ় রঙের হওয়ায় অনেকেই খেতে পছন্দ করেন না। সেক্ষেত্রে রাগি, জোয়ার, বাদার মিশিয়ে রুটি খেতে পারেন৷ এতেও উপকার পাবেন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ragi vs Jowar vs Wheat Roti: গম-রাগি নাকি জোয়ার! কোন আটার রুটিতে ওজন কমবে হুড়মুড়িয়ে? খেলেই হবে কামাল