Porimoni suffered from Alopecia Areata: আচমকাই গোছ গোছা চুল পড়তে থাকে পরীমনির, মাথার অর্ধের অংশ প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল, যে অসুখে ভুগেছিলেন বাংলাদেশি অভিনেত্রী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অ্যালোপেসিয়া এরিয়াটা রোগে ভুগেছিলেন বালংদেশের অভিনেত্রী পরীমনি। মাথার প্রায় অর্ধেক চুল পড়ে ফাঁকা হয়ে গিয়েছিল। কী এই রোগ? পড়ুন
advertisement
1/8

করোনাকালে বেজায় সমস্যায় পড়েছিলেন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী পরীমনি। আচমকাই উঠতে থাকে গোছা গোছা চুল। মাথার প্রায় অর্ধেক অংশের চুল পড়ে যায়। পরে চিকিৎসকের দ্বারস্থ হয়ে চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু সমস্যা পুরো সারতে সময় লেগেছিল এক-দেড় বছর।
advertisement
2/8
স্বাভাবিকভাবে রোজই আমাদের কিছু চুল পড়ে। তবে মাথার নির্দিষ্ট কোনও জায়গা থেকে গোছা গোছা চুল উঠে আসাটা স্বাভাবিক নয়। কেন এমনটা হয়?
advertisement
3/8
মূলত তিনটে কারণে চুল পড়ে। একটি হল জিনগত। এ ক্ষেত্রে ৩০ বছর বয়স হয়ে যাওয়ার পর চুল পড়তে শুরু করে। জিনগত কারণে পুরুষদেরও মাথায় টাক পড়তে পারে। জিনগত কারণে চুল পড়ে গেলে প্রাকৃতিকভাবে সেখানে আর নতুন চুল গজানো সম্ভব নয়।
advertisement
4/8
চুল পড়ার আরেকটি কারণ হল পুষ্টিহীনতা, মারাত্মক রক্তশূন্যতা কিংবা প্রচণ্ড জ্বর। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনও জায়গার চুল গোছা গোছা হয়ে পড়তে থাকে না, পুরো মাথার চুলের ঘনত্বই কমতে থাকে। যে কারণে চুল পড়ছে, সেই সমস্যার সমাধান হয়ে গেলেই আবার আগের মতো চুল গজায়।
advertisement
5/8
তৃতীয় যে কারণে চুল পড়ে, সেটি থেকে মুক্তি পেতে চিকিৎসকের দ্বারস্থ হতে হয়। এ ক্ষেত্রে গোছা গোছা চুল পড়ে গিয়ে মাথার নির্দিষ্ট কিছু অংশ ফাঁকা হয়ে যেতে থাকে। ছত্রাক সংক্রমণ বা অ্যালোপেসিয়া এরিয়াটা নামক রোগের কারণে এমনটা হতে পারে।
advertisement
6/8
অ্যালোপেসিয়া এরিয়াটা একধরনের অটোইমিউন রোগ। এই রোগে দেহের রোগ প্রতিরোধক্ষমতা নিজের দেহের কিছু কোষের বিরুদ্ধেই কাজ করতে শুরু করে। আক্রমণ করে বসে নিজের দেহের কিছু কোষকেই। এই রোগ হওয়ার নির্দিষ্ট কোনও কারণ নেই। অনেকে একে টাক পোকা বলে থাকেন। তবে এর সঙ্গে কোনও পোকা বা জীবাণুর যোগ নেই।
advertisement
7/8
ছত্রাক সংক্রমণ ও অ্যালোপেসিয়া এরিয়াটা—দুই ক্ষেত্রেই গোছা গোছা চুল পড়ে মাথার নির্দিষ্ট অংশ ফাঁকা হয়ে যেতে থাকে। তবে উপসর্গে কিছুটা পার্থক্য থাকে। ছত্রাক সংক্রমণে গোছা গোছা চুল পড়লেও মাথার ওই অংশ পুরোপুরি ফাঁকা হয়ে যায় না, কিছু চুল রয়ে যায়। তবে জায়গাটা চুলকায়। ছত্রাক সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে অন্যদের মধ্যেও। অ্যালোপেসিয়া এরিয়াটা-র ক্ষেত্রে আবার চুল পড়ে যাওয়ার কারণে ওই নির্দিষ্ট অংশ একেবারে ফাঁকা হয়ে যায়। এ ক্ষেত্রে চুলকানি থাকে না। অ্যালোপেসিয়া এরিয়াটা ছোঁয়াচে রোগ নয়।
advertisement
8/8
গোছা গোছা চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দিলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ছত্রাক সংক্রমণ কিংবা অ্যালোপেসিয়া এরিয়াটা, যে কারণেই চুল পড়ুক না কেন, চিকিৎসায় তা পুরোপুরি সেরে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Porimoni suffered from Alopecia Areata: আচমকাই গোছ গোছা চুল পড়তে থাকে পরীমনির, মাথার অর্ধের অংশ প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল, যে অসুখে ভুগেছিলেন বাংলাদেশি অভিনেত্রী