TRENDING:

North Bengal Offbeat Tourist Destinatiuon: দার্জিলিংয়েই লুকিয়ে সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন এই গ্রামের নাম জানেন? ২৩-২৬ জানুয়ারির ছুটিতে ঘুরে আসুন

Last Updated:
North Bengal Offbeat Tourist Destination: সিঙ্গলিলা জাতীয় উদ্যানের কোলে অবস্থিত ধোত্রে বাকি সব পাহাড়ি গ্রামের থেকে একদম আলাদা। গ্রামজুড়ে অরগ্যানিক ফসলের চাষ। বাড়ির সামনে একফালি জমিতেই চাষ হচ্ছে কপি, গাজর, মটর, বিনস। গ্রামের পথ ধরে মিনিট পাঁচেক এগিয়ে গেলেই রয়েছে আকাশ ছোঁয়া পাইনগাছের ঘন বন।
advertisement
1/7
দার্জিলিংয়েই লুকিয়ে সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন এই গ্রামের নাম জানেন? ঘুরে আসুন
*দার্জিলিং পাহাড়ের বুকেই লুকিয়ে রয়েছে সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম এক কথায় বলা চলে হিডেন জেমস। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জিটিএ পর্যটন বিভাগ দার্জিলিং পাহাড়ের একটি প্রত্যন্ত গ্রাম ধোত্রেকে সমগ্র দার্জিলিং এবং কালিম্পং জেলার পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম হিসাবে ঘোষণা করেছে। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি।
advertisement
2/7
*৮৫৫০ ফুট উচ্চতায় অবস্থিত, ধোত্রে সিঙ্গালিলা জাতীয় উদ্যানের পাদদেশে অবস্থিত। শিলিগুড়ি থেকে ১০৫ কিলোমিটার দূরে এবং দার্জিলিং শহর থেকে 45 কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা বহু প্রাচীন এই গ্রাম। গ্রামে বসবাসকারী লোকেরা তাদের জীবিকা নির্বাহের জন্য অর্গানিক চাষের উপর নির্ভর করে। ফাইল ছবি।
advertisement
3/7
*সিঙ্গলিলা জাতীয় উদ্যানের কোলে অবস্থিত ধোত্রে বাকি সব পাহাড়ি গ্রামের থেকে একদম আলাদা। গ্রামজুড়ে অরগ্যানিক ফসলের চাষ। বাড়ির সামনে একফালি জমিতেই চাষ হচ্ছে কপি, গাজর, মটর, বিনস। গ্রামের পথ ধরে মিনিট পাঁচেক এগিয়ে গেলেই রয়েছে আকাশ ছোঁয়া পাইনগাছের ঘন বন। ফাইল ছবি।
advertisement
4/7
*মেঘ, পাইন আর কাঞ্চনজঙ্ঘা নিয়েই এই ধোত্রে গ্রাম,অর্থাৎ পাইনের বনের কোলে দাঁড়িয়ে মেঘেদের দেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ রয়েছে। ধোত্রেতে জনবসতি কম হাতে গোনা ৮০ পরিবারের বাস এখানে। থাকার জায়গাও সীমিত। তবে সারা বছর জুড়েই প্রকৃতির মাঝে নিরিবিলি পরিবেশে পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে। ফাইল ছবি।
advertisement
5/7
*এ প্রসঙ্গে জিটিএ-এর অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ফিল্ড ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, আমরা পাহাড়ি গ্রাম ধোত্রেকে জিটিএ এলাকার মধ্যে প্রথম 'পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম' হিসেবে ঘোষণা করা হয়েছে। ফাইল ছবি।
advertisement
6/7
*এই গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক সৌন্দর্যতা সবদিক থেকে এই গ্রামকে বাকি গ্রামগুলি থেকে অনেকটাই আলাদা করে রেখেছে, আর সব থেকে বড় জিনিস হল এই গ্রামের বাসিন্দারাই নিজেদের গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বেশি উদ্যোগী। ফাইল ছবি।
advertisement
7/7
*সান্দাকফু ট্র্যাকিং এর জন্যেও অনেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ধোত্রে গ্রামের রাস্তা কি বেছে নেয় কারণ এই পথে যেমন রয়েছে নির্জনতা তেমনি আকাশছোঁয়া পাইন বন এবং মনমুগ্ধ করা রোডোডেনড্রন মনমুগ্ধ করবে আপনার। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Offbeat Tourist Destinatiuon: দার্জিলিংয়েই লুকিয়ে সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন এই গ্রামের নাম জানেন? ২৩-২৬ জানুয়ারির ছুটিতে ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল