TRENDING:

মুদিখানা-সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর হোম ডেলিভারি পেতে ব্যবহার করুন এই অ্যাপগুলো--

Last Updated:
আপনি বাড়িতে থাকুন... আপনার বাড়িতে চাল-ডাল থেকে ওষুধ, সমস্তরকমের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে এই অ্যাপগুলো। দেখে নিন তালিকা--
advertisement
1/8
মুদিখানা-সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর হোম ডেলিভারি করছে এই শপিং অ্যাপগুলি
এতদিন পর্যন্ত বাড়িতে মুদিখানা-সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর হোন ডেলিভারি বলতে আমরা বুঝতাম প্রধাণত দুটি অ্যাপ-- গ্রোফারস ও বিগ বাস্কেট! কিন্তু এখন লকডাউনের বাজারে চাহিদা অনেক বেড়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই চাহিদামত যোগান দিতে পারছে না গ্রোফারস, বিগ বাস্কেট! কাজেই, আপনার মিলছে না ডেলিভারি স্লট! কিন্তু টেনশন শিকেয় তুলুন! এবার মুদিখানা-সহ সমস্ত নিত্যপ্রয়োজনয়ী সামগ্রীর হোম ডেলিভারি করতে ময়দানে নামল একগুচ্ছ ডেলিভারি অ্যাপ। আপনি বাড়িতে থাকুন, মোবাইলে জিনিস অর্ডার করুন! দেখে নিন ডেলিভারি অ্যাপের তালিকা--
advertisement
2/8
সুইগি-আপনি বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সুইগি আপনার বাড়িতে পৌঁছে দেবে চাল-ডাল-তেল-নুন-চিনি-সহ সবরকম মুদিখানার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এককথায় আপনার আর বাড়ি থেকে বেরনোর প্রয়োজন পড়বে না। HUL, P&G, Godrej, Dabur, Marico, Cipla, Vishal Mega Mart, Adani Wilmers-এর মত একাধিক ব্র্যান্ডের সঙ্গে ইতিমধ্যেই টাই-আপ করেছে সুইগি।
advertisement
3/8
জোম্যাটো- জোম্যাটো অ্যাপে ঢুকে ক্লিক করুন জোম্যাটো মার্কেট অপশনে। এখানে আপনার স্থানীয় সমস্ত মুদিখানার দোকানের লিস্ট পাবেন। এছাড়াও গ্রোফারস-এর অর্ডারও ডেলিভারি করছে জোম্যাটো।
advertisement
4/8
ফোনপে-- অ্যাপে ঢুকে ‘Stores’ সেকশন-এ ক্লিক করুন, এরপর ক্লিক করুন ‘currently operational’-এ, তারপর ‘home delivery’-তে। এবার আপনার সামনে খুলে যাবে সমস্ত মুদিখানা-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানের তালিকা। পছন্দমত বেছে নিয়ে অর্ডার করুন।
advertisement
5/8
ফ্লিপকার্ট- মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি পাবেন খাবার, ঘরবাড়ি পরিষ্কার করার সামগ্রী, বেবি কেয়ার প্রডাক্ট, পোষ্যদের প্রডাক্ট-ও।
advertisement
6/8
স্ন্যাপডিল-- স্থানীয় মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানের সঙ্গে টাই আপ করেছে স্ন্যাপডিল।
advertisement
7/8
সপক্লুজ- মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি মিলবে স্যানিটাইজার, মাস্ক, প্যাকেজড ফুড, ওষুধ।
advertisement
8/8
এছাড়াও ডেলিভারি দিচ্ছে ডমিনোজ, পেটিএম মল, মিল্কবাস্কেট, স্টোর সে, বক্স ৮, নিনজাকার্ট, মিশো, নো ব্রোকার হুড, মাই গেট।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মুদিখানা-সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর হোম ডেলিভারি পেতে ব্যবহার করুন এই অ্যাপগুলো--
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল