TRENDING:

Lotus Gardenting Tips: পুকুর লাগবে না, এবার ড্রামেই ফুটবে লাল-সাদা পদ্ম! মাত্র কয়েক সপ্তাহেই ফুলে ভরে উঠবে টব, জেনে নিন জাদুকরী টিপস

Last Updated:
Lotus Gardenting Tips: পুকুর না থাকলেও এখন টব বা ড্রামেই সহজে পদ্ম চাষ সম্ভব। ভাল টিউবার, কাদামাটি ও অল্প জলেই ফুটবে রঙিন পদ্ম। শখের পাশাপাশি এটি হতে পারে লাভজনক উদ্যোগ, যা বাড়ির সৌন্দর্যও বাড়িয়ে তোলে
advertisement
1/6
নিজের ছাদে বা ব্যালকনিতে ফুটিয়ে তুলুন রঙিন পদ্ম! জানুন টবে পদ্ম চাষের সবথেকে সহজ পদ্ধতি
গরমের দিনে বাড়ির ছাদ বা ব্যালকনিতে যদি লাল, সাদা কিংবা গোলাপি রঙের বাহারি পদ্মফুল ফুটে ওঠে, তাহলে মন ভরে না গিয়ে উপায় কী! পদ্মের মৃদু সুগন্ধ আর তার শান্ত সৌন্দর্য মুহূর্তেই পরিবেশকে পবিত্র ও প্রশান্ত করে তোলে। অনেকেরই ইচ্ছে থাকে নিজের বাগানে এমন পদ্মের সংগ্রহ গড়ে তোলার। সুখবর হলো, এখন আর তা কঠিন কিছু নয়—সহজ পদ্ধতিতেই বাড়িতে পদ্ম চাষ করা সম্ভব।
advertisement
2/6
একসময় পদ্ম চাষ মানেই ছিল পুকুরের উপর নির্ভরতা। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে চাষের ধরন ও পদ্ধতি। এখন বড় টব, ড্রাম বা গামলাতেই দিব্যি ফুটে উঠছে রঙিন পদ্ম। এমনকি ছাদবাগান বা ব্যালকনিতেও সাফল্যের সঙ্গে চাষ করছেন বহু বাগানপ্রেমী। এতে জায়গার সীমাবদ্ধতাও আর বাধা হয়ে দাঁড়ায় না।
advertisement
3/6
উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকার যুবক শাহরুক ইসলাম নানান রঙের পদ্মের টিউবার তৈরি শুরু করেছেন। শুধু চাষ নয়, টিউবার বিক্রি করেও অনেকে ভাল আয়ের পথ খুঁজে পাচ্ছেন। তাই শখের পাশাপাশি পদ্ম চাষ এখন হয়ে উঠছে সম্ভাবনাময় একটি উদ্যোগও।
advertisement
4/6
শাহরুখ জানায়, পদ্ম চাষের প্রাথমিক ধাপও খুব সহজ। প্রথমে ভাল মানের পদ্মের টিউবার সংগ্রহ করতে হবে। এরপর বড় টবে কাদামাটি ভরে তার মধ্যে টিউবার বসিয়ে অল্প পরিমাণে জল দিতে হবে। কয়েক দিনের মধ্যেই টিউবার থেকে কুঁড়ি বের হতে শুরু করে। ধীরে ধীরে পাতা ও ফুলে ভরে উঠবে টব।
advertisement
5/6
পদ্ম চাষের প্রাথমিক ধাপও খুব সহজ। প্রথমে ভাল মানের পদ্মের টিউবার সংগ্রহ করতে হবে। এরপর বড় টবে কাদামাটি ভরে তার মধ্যে টিউবার বসিয়ে অল্প পরিমাণে জল দিতে হবে। কয়েক দিনের মধ্যেই টিউবার থেকে কুঁড়ি বের হতে শুরু করে। ধীরে ধীরে পাতা ও ফুলে ভরে উঠবে টব।
advertisement
6/6
বর্তমানে বহু মানুষ শখের বশে ছাদে বা বাড়ির বাগানে পদ্মফুলের চাষ করছেন এবং পাচ্ছেন অসাধারণ সাফল্য। নিজের হাতে ফুটিয়ে তোলা একটি পদ্মফুল যেমন মানসিক তৃপ্তি দেয়, তেমনই বাড়ির সৌন্দর্যও বহুগুণ বাড়িয়ে তোলে। বিশেষ করে গরমের দিনে জলভর্তি টবে ভাসমান পদ্ম যেন আলাদা প্রশান্তির বার্তা দেয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lotus Gardenting Tips: পুকুর লাগবে না, এবার ড্রামেই ফুটবে লাল-সাদা পদ্ম! মাত্র কয়েক সপ্তাহেই ফুলে ভরে উঠবে টব, জেনে নিন জাদুকরী টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল