Holi 2026 Dooars Tour: হোলিতে লাটাগুড়ি, গরুমারা বেড়াতে যাচ্ছেন? 'এই' তথ্য না জানলে পণ্ড বেড়ানো, অবশ্যই জানুন
- Reported by:SUROJIT DEY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Holi 2026 Dooars Tour: হোলি উপলক্ষে ৩ ও ৪ মার্চ লাটাগুড়ি সংলগ্ন জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ রাখছে বন দফতর, যাতে বন্যপ্রাণ সুরক্ষা ও নজরদারি জোরদার করা যায়। তবে পর্যটকদের সুবিধার কথা ভেবে একই সময়ে গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি হবে।
advertisement
1/5

*হোলিতে লাটাগুড়ি জঙ্গল বন্ধ, কিন্তু পর্যটকদের জন্য খোলা থাকছে গরুমারা জঙ্গল। হোলি উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের জন্য টানা দু’দিন বন্ধ রাখা হচ্ছে ডুয়ার্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাটাগুড়ি সংলগ্ন জঙ্গল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ ও ৪ মার্চ জঙ্গল সাফারি-সহ সমস্ত পর্যটন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
advertisement
2/5
*বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর হোলির সময় একই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত চোরা শিকার রোধ এবং বন্যপ্রাণ সুরক্ষার স্বার্থেই এই উদ্যোগ। রঙের উৎসবের আবহে যাতে বনাঞ্চলের শান্ত পরিবেশ বিঘ্নিত না হয় এবং নিরাপত্তায় কোনও ফাঁক না থাকে, সেই কারণেই জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত।
advertisement
3/5
*লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, “হোলির দু’দিন জঙ্গল পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ রাখা হয়। এই সময়ে সাফারি-সহ সব ধরনের পরিষেবা বন্ধ থাকে, যাতে বনাঞ্চলে নজরদারি বাড়ানো যায় এবং বন্যপ্রাণ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।
advertisement
4/5
*অন্যদিকে, পর্যটকদের কথা মাথায় রেখে হোলির সময় খোলা রাখা হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। গরুমারা বন্যপ্রাণ বিভাগের সাউথ ডিভিশনের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস জানান, ছুটির মরশুমে বহু পর্যটক দূর-দূরান্ত থেকে ডুয়ার্সে ভ্রমণে আসেন। এই সময় সব জঙ্গল বন্ধ থাকলে পর্যটকদের হতাশ হতে হয়। সেই কারণেই হোলির দু’দিন গরুমারা জঙ্গলে সাফারি-সহ সমস্ত পর্যটন কার্যক্রম চালু থাকবে।
advertisement
5/5
*বন দফতরের এই সিদ্ধান্তে একদিকে যেমন বন্যপ্রাণ সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনই পর্যটকদের সুবিধার দিকটিও সমানভাবে বিবেচনায় রাখা হয়েছে বলে মনে করছে পর্যটন মহল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi 2026 Dooars Tour: হোলিতে লাটাগুড়ি, গরুমারা বেড়াতে যাচ্ছেন? 'এই' তথ্য না জানলে পণ্ড বেড়ানো, অবশ্যই জানুন