Kitchen Hacks: পেঁয়াজ কাটলেই চোখ জ্বালা, ঝরতে থাকে জল! চোখ বাঁচাতে মানুন ছোট্ট ট্রিক, ম্যাজিকের মতো ফল
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kitchen Hacks : পেঁয়াজের ঝাঁঝে আক্ষরিক অর্থেই জল আসে চোখে। শুধু যে কাটে সেই নয়, আসপাশের লোকজনেরও সেই দশাই হয়। সমস্যা যখন আছে, তখন তার সমাধানও রয়েছে ।
advertisement
1/6

*খুব ধারাল ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে পারেন। অবাক লাগলেও এই পদ্ধতি কাজ করে। পেঁয়াজের কোষে কম ক্ষতি করে ধারাল ছুরি। তাই খুব বেশি এনজাইম বার হয় না।
advertisement
2/6
*পেঁয়াজের মুখে না কি সবচেয়ে বেশি এনজাইম থাকে। তাই প্রথমেই সেগুলি কেটে বাদ দিয়ে দিন।
advertisement
3/6
*জনপ্রিয় শেফ জোসেফ রোজারিও বলেন, আগুনের সামনে পেঁয়াজ কাটতে। কারণ আগুনের সালফার পেঁয়াজের এনজাইমগুলি অকেজো করে দেয়। তাই একটি মোমবাতি জ্বালিয়ে চেষ্টা করে দেখতে পারেন।
advertisement
4/6
*রান্নাঘরে কোনও ভেন্ট বা চিমনি থাকলে তার নীচে দাঁড়িয়ে পেঁয়াজ কাটতে পারেন। তা হলে সব গ্যাস টেনে নেবে, আপনার চোখে যাবে না। তবে চিমনি ঠিক কোন জায়গায় বসানো রয়েছে, তার উপর নির্ভর করবে এই পদ্ধতি কতটা কার্যকর হবে।
advertisement
5/6
*পেঁয়াজ কাটার ১৫ মিনিট আগে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ঠান্ডা অবস্থায় এনজাইমগুলি অত কাজ করে না। তাই চোখ জ্বালা করবে না।
advertisement
6/6
*পেঁয়াজে মুখ কেটে ১৫ থেকে ২০ মিনিট জলে ভিজিয়ে রাখতে পারেন। তা হলে সালফেনিক অ্যাসিড ধুয়ে যাবে। কিন্তু এতে পেঁয়াজের ঝাঁঝ কমে যেতে পারে। ভিজে পেঁয়াজ কাটাও একটু মুশকিল হয়ে যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Hacks: পেঁয়াজ কাটলেই চোখ জ্বালা, ঝরতে থাকে জল! চোখ বাঁচাতে মানুন ছোট্ট ট্রিক, ম্যাজিকের মতো ফল