TRENDING:

Jhargram Rajbari Tour: রাজবাড়িতে থাকা-খাওয়া! একদিনের প্যাকেজ ট্যুরে ঘুরে যান ঝাড়গ্রাম রাজবাড়ি, গরম পড়ার আগেই করুন প্ল্যান

Last Updated:
চারপাশে সবুজ গাছপালা আর পাখির কলরবে মন ভরে ওঠে। ছবি তোলার জন্যও এটি একটি আদর্শ জায়গা। পর্যটকদের ভিড় থাকলেও জায়গাটিতে এক ধরনের নীরবতা বজায় রয়েছে। শুধু তাই নয়, থাকা যায় রাজবাড়িতেও।
advertisement
1/6
রাজবাড়িতে থাকা-খাওয়া! একদিনের প্যাকেজ ট্যুরে ঘুরে যান ঝাড়গ্রাম রাজবাড়ি
ঝাড়গ্রাম মানেই সবুজ জঙ্গল, লাল মাটির পথ আর রাজকীয় ইতিহাসের গন্ধ। এই জেলার অন্যতম প্রধান আকর্ষণ ঝাড়গ্রাম রাজবাড়ি। শহরের মাঝখানেই অবস্থিত এই ঐতিহ্যবাহী রাজবাড়ি আজ পর্যটকদের কাছে বিশেষ আগ্রহের কেন্দ্র। ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতির মেলবন্ধনে এক অনন্য অভিজ্ঞতা দেয় এই রাজবাড়ি ও তার অন্দরমহল।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
বর্তমানে ঝাড়গ্রাম রাজবাড়ির একাংশকে হেরিটেজ হোটেল হিসেবে গড়ে তোলা হয়েছে। রাজকীয় স্থাপত্য, প্রশস্ত বারান্দা, উঁচু ছাদ আর পুরনো দিনের আসবাবপত্র আজও বহন করে চলেছে রাজপরিবারের গৌরবময় অতীত। রাজবাড়ির ভিতরে ঢুকলেই চোখে পড়ে বিভিন্ন সময়ের ছবি, ঝাড়গ্রামের রাজাদের ব্যবহৃত সামগ্রী ও ঐতিহাসিক নিদর্শন, যা দর্শনার্থীদের অতীতে ফিরিয়ে নিয়ে যায়।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
3/6
রাজবাড়ির অন্যতম আকর্ষণ হল তার অন্দরমহল। এই অংশে প্রবেশ করলেই বোঝা যায়, এক সময় রাজপরিবারের দৈনন্দিন জীবনযাপন কতটা নিয়ম ও শৃঙ্খলার মধ্যে আবদ্ধ ছিল। অন্দরমহলের স্থাপত্যে রয়েছে সূক্ষ্ম কারুকার্য, প্রশস্ত উঠোন ও আলো-বাতাস চলাচলের সুব্যবস্থা। এখানকার প্রতিটি দেওয়াল, দরজা ও জানালার মধ্যে লুকিয়ে আছে বহু অজানা গল্প।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
4/6
রাজবাড়ি চত্বরে রয়েছে বিস্তীর্ণ উদ্যান ও খোলা মাঠ। সকালে কিংবা বিকেলে রাজবাড়ির প্রাঙ্গণে ঘুরে দেখল এক আলাদা প্রশান্তি অনুভূত হয়। চারপাশে সবুজ গাছপালা আর পাখির কলরবে মন ভরে ওঠে। ছবি তোলার জন্যও এটি একটি আদর্শ জায়গা। পর্যটকদের ভিড় থাকলেও জায়গাটিতে এখনো এক ধরনের নীরবতা বজায় রয়েছে। শুধু তাই নয়, থাকা যায় রাজবাড়িতেও।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
5/6
ঝাড়গ্রাম রাজবাড়ি ঘুরতে এলে কাছাকাছি অন্যান্য দর্শনীয় স্থানও ঘুরে দেখা যায়। ঝাড়গ্রাম রাজ কলেজ, ঝাড়গ্রাম জঙ্গলমহল পর্যটন কেন্দ্র কিংবা স্থানীয় হাট-বাজার ঘুরে দেখা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে ওঠে। স্থানীয় আদিবাসী সংস্কৃতি ও হস্তশিল্পও এখানে বিশেষভাবে নজর কাড়ে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
6/6
সব মিলিয়ে, ইতিহাসপ্রেমী ও প্রকৃতিপ্রেমী—দু’ধরনের পর্যটকদের কাছেই ঝাড়গ্রাম রাজবাড়ি ও অন্দরমহল একটি আদর্শ গন্তব্য। রাজকীয় ঐতিহ্যের সঙ্গে জঙ্গলমহলের প্রকৃতি একসঙ্গে উপভোগ করতে চাইলে ঝাড়গ্রাম রাজবাড়ি নিঃসন্দেহে একটি অবশ্যদর্শন স্থান।গুগল লোকেশন: https://maps.app.goo.gl/HBM4K1q7Da2MC8hM8(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jhargram Rajbari Tour: রাজবাড়িতে থাকা-খাওয়া! একদিনের প্যাকেজ ট্যুরে ঘুরে যান ঝাড়গ্রাম রাজবাড়ি, গরম পড়ার আগেই করুন প্ল্যান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল