LPG Cylinder Price Hike 2026: রান্নার গ্যাসের দাম বাড়ল! খরচ কমিয়ে হেঁশেল সামলাবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
খরচ কমাতে এখন অনেকেই ভাবছেন কীভাবে একটু বুদ্ধি করে গ্যাস বাঁচিয়ে রান্না করা যায়। গৃহস্থালির রান্নাঘরে গ্যাসের ব্যবহার কমানোর কয়েকটি সহজ উপায় নিচে দেওয়া হল।
advertisement
1/9

রান্নার গ্যাসের দাম যেন দিন দিন রকেটের গতিতে বাড়ছে। কিছুদিন আগেই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল, আর এবার বাড়ল বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দামও। কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়ে ৮৭৯ টাকা থেকে ৯৩৯ টাকায় পৌঁছেছে। মাসের শুরুতেই গ্যাসের নতুন দাম দেখে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।
advertisement
2/9
ইতিমধ্যেই বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। সংসার চালানোই কঠিন হয়ে উঠেছে। তার উপর বিদ্যুতের বিলও কম নয়। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বাড়া যেন আগুনে ঘি ঢালার মতো। তাই খরচ কমাতে এখন অনেকেই ভাবছেন কীভাবে একটু বুদ্ধি করে গ্যাস বাঁচিয়ে রান্না করা যায়। গৃহস্থালির রান্নাঘরে গ্যাসের ব্যবহার কমানোর কয়েকটি সহজ উপায় নিচে দেওয়া হল।
advertisement
3/9
কীভাবে রান্নার গ্যাস বাঁচাবেন১. বার্নার পরিষ্কার রাখুনগ্যাসের বার্নারে তেল-মশলা বা ময়লা জমে গেলে আগুন ঠিকভাবে জ্বলে না এবং গ্যাস বেশি খরচ হয়। তাই বার্নার নিয়মিত পরিষ্কার করা জরুরি। গ্যাসের শিখা সাধারণত নীল হওয়া উচিত। যদি শিখা লাল, হলুদ বা কমলা দেখায়, তবে বুঝতে হবে বার্নার নোংরা হয়েছে বা কোথাও সমস্যা রয়েছে।
advertisement
4/9
২. ছোট বার্নার ব্যবহার করুনরান্না করার সময় সম্ভব হলে ছোট বার্নার ব্যবহার করুন এবং আঁচ কমিয়ে রান্না করুন। এতে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয় হতে পারে।
advertisement
5/9
৩. চাল ও ডাল আগে ভিজিয়ে রাখুনভাত বা ডাল সেদ্ধ হতে সাধারণত বেশি সময় লাগে। তাই রান্নার অন্তত আধ ঘণ্টা আগে চাল বা ডাল পানিতে ভিজিয়ে রাখলে দ্রুত সেদ্ধ হবে এবং গ্যাস কম খরচ হবে।
advertisement
6/9
৪. অতিরিক্ত জল ব্যবহার করবেন নারান্নায় প্রয়োজনের বেশি জল দিলে তা শুকোতে বেশি সময় লাগে এবং গ্যাসও বেশি খরচ হয়। তাই যতটুকু দরকার, ঠিক ততটুকুই জল ব্যবহার করা ভাল।
advertisement
7/9
৫. পাত্র ঢেকে রান্না করুনযে কোনও রান্না ঢাকনা দিয়ে করলে তাপ ধরে রাখা যায় এবং দ্রুত রান্না হয়। বিশেষ করে প্রেসার কুকারে রান্না করলে সময়ও বাঁচে, গ্যাসের খরচও কম হয়।
advertisement
8/9
৬. ফ্রিজের খাবার সরাসরি রান্না করবেন নাফ্রিজ থেকে সবজি বা খাবার বের করে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। ঠান্ডা অবস্থায় রান্না করলে বেশি সময় লাগে এবং গ্যাসও বেশি খরচ হয়।
advertisement
9/9
৭. রান্না শেষের আগে আঁচ বন্ধ করুনরান্না পুরো শেষ হওয়ার ৪–৫ মিনিট আগে গ্যাস বন্ধ করে পাত্র ঢেকে রাখুন। পাত্রের ভেতরে থাকা তাপেই বাকি রান্না হয়ে যাবে। এই পদ্ধতিকে ‘রেসিডুয়াল হিট কুকিং’ বলা হয়, যা অনেক পেশাদার রাঁধুনিও ব্যবহার করেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
LPG Cylinder Price Hike 2026: রান্নার গ্যাসের দাম বাড়ল! খরচ কমিয়ে হেঁশেল সামলাবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়