TRENDING:

India Tourism: ২ অক্ষরের নাম, সৌন্দর্য অভিরাম, ভারতের এখানেই প্রথম সুর্যোদয় হয়, নামটা জানলে অবাক হবেন

Last Updated:
নানা বৈচিত্রে ভরা আমাদের দেশ! প্রতিটা পরতে পরতে নানা চমক! বলুন তো, ভারতের কোথায় প্রথম সূর্যোদয় হয়? কোন অঞ্চল প্রথম সূর্যরশ্মির স্পর্শ পায়?
advertisement
1/6
২ অক্ষরের নাম, সৌন্দর্য অভিরাম, ভারতের এখানেই প্রথম সুর্যোদয় হয়, নামটা জানলে অবাক হবেন
নানা বৈচিত্রে ভরা আমাদের দেশ! প্রতিটা পরতে পরতে নানা চমক! বলুন তো, ভারতের কোথায় প্রথম সূর্যোদয় হয়? কোন অঞ্চল প্রথম সূর্যরশ্মির স্পর্শ পায়?
advertisement
2/6
উত্তর হল অরুণাচল প্রদেশ। অরুণাচলের ডং গ্রাম প্রথম সূর্যের রশ্মি পায়। চিন ও মায়ানমারের মাঝে এই ডং গ্রাম। এখানেই রয়েছে ব্রহ্মপুত্রের উপনদ লোহিত ও সতীর সংগমস্থল।
advertisement
3/6
১৯৯৯ সালে প্রথম জানা যায়, ভারতের পূর্বতম এই গ্রামটিতেই দিনের প্রথম সূর্য ওঠে। ক্রমে সেই আলো সরতে সরতে ছড়িয়ে পড়ে দেশের বাকি অংশে। সাধারণত দেশের বাকি অঞ্চলের থেকে একঘণ্টা আগে এখানে সূর্যোদয় হয়।
advertisement
4/6
শীতকালে ভোর ৫.৫৪-য় সূর্যোদয় হয় ডং গ্রামে, সূর্য অস্ত যায় বিকেল সাড়ে ৪টেয়।
advertisement
5/6
দেশের পূর্বতম প্রান্তে রয়েছে এই ডং গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেলে ডং গ্রামের উচ্চতা ১ হাজার ২০৪ মিটার। দেশের প্রথম সূর্যোদয় দেখতে অরুণাচল প্রদেশের এই গ্রামে ভিড় করেন বহু মানুষ।
advertisement
6/6
প্রথম সূর্যোদয় দেখার আকর্ষণ ডং গ্রামকে ট্রেকার ও প্রকৃতিপ্রেমীদের কাছে এক জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে। ডং পৌঁছাতে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ ট্রেক করতে হয়। পথে চোখধাঁধানো প্রাকৃতিক দৃশ্য,হিমালয়ের শৃঙ্গের আড়াল থেকে উদিত সূর্য দেখার এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ট্রেকটি কিছুটা কঠিন হলেও, বিনিময়ে মেলে অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যর উপহার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
India Tourism: ২ অক্ষরের নাম, সৌন্দর্য অভিরাম, ভারতের এখানেই প্রথম সুর্যোদয় হয়, নামটা জানলে অবাক হবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল