TRENDING:

কন্ডোম ব্যবহারের সঠিক উপায় জানা আছে তো ?

Last Updated:
advertisement
1/6
কন্ডোম ব্যবহারের সঠিক উপায় জানা আছে তো ?
সুরক্ষিত যৌনজীবনের জন্য কন্ডোম ব্যবহার যথাযত ৷ কিন্তু সঠিকভাবে কন্ডোম ব্যবহার করছেন কিনা জানা আছে ? কন্ডোমের উপকারিতা জানা রয়েছে সকলের ৷ তবে কোন কন্ডোম আপনার জন্য, সে বিষয় হয়ত কোনদিনই ভাবেননি ৷ বিভিন্ন বিজ্ঞাপন দেখেই কিনে নিয়েছেন পছন্দ মত ব্র্যান্ড ৷ কিন্তু কন্ডোম ব্যবহারের ক্ষেত্রেই কিছু হ্যাঁ বা না থাকে ৷ সব কন্ডোম সবার জন্য নয় ৷ Photo Courtesy: Pixabay
advertisement
2/6
স্মল ফিট, রেগুলার ফিট, লার্জ ফিট ৷ এই তিনটি মাপের কন্ডোম বাজারে রয়েছে ৷ চেহারার মাপ দেখে যেমন জামা কাপড় কেনে, কন্ডোমও তেমন মাপ দেখেই কিনতে হয় ৷ যেহেতু সেক্স এডুকেশন নিয়ে দেশে বিশেষ আলোকপাত করা হয় না , তাই বেশ কিছু ক্ষেত্রে চলে ট্রায়েল অ্যান্ড এরারের ব্যবহার ৷ কন্ডোম ব্যবহারও তেমনই একটি ব্যাপার ৷ প্রথমেই জানতে হবে কোন সাইজের কন্ডোমে আপনি সচ্ছ্বন্দবোধ করবেন ৷ আপনার পুরুষাঙ্গের মাপের সঙ্গে মানানসই মাপই কিনুন না হলে ছোট বা বড় হতে পারে ৷ ছোট হলে মিলেনর সময় তা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ৷ বড় হলে তা আলগা হতে পারে ৷ Photo Courtesy: Pixabay
advertisement
3/6
কোন স্বাদের কন্ডোম কিনবেন ? বাজার চলতি একাধিক স্বাদ ও চেহারায় কন্ডোম পাওয়া যায় ৷ কোনোটি রিপড বা কোনোটি স্পটেড ৷ এই সবকিছুই আপনা যৌন উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করে থাকে ৷ Photo Courtesy: Pixabay
advertisement
4/6
কন্ডোম কেনার সময় মাথায় রাখতে হবে কন্ডোমটি কিসের তৈরি ৷ সিলিকন, পলিউথারিন বা ল্যাটেক্স নানা উপাদানেই তৈরি হতে পারে কন্ডোম ৷ কিন্তু এই উপাদানগুলি আপনার শরীরে কোন রকম সমস্যা তৈরি করে না তো ? সাবধান থাকুন ৷ কন্ডোম থেকে অ্যালার্জি না হয় ৷ লুবরিকেশনের ওপরও জোর দেওয়া হয় ৷ কারণ এরফলেও যৌনসুখের মাত্রা কয়েকগুণ বেড়ে যায় ৷ বিশেষজ্ঞদের মতে সিলিকন ভিত্তিক লুবরিকেন্ট বা ওয়াটার বেসড লুবরিকেন্ট ব্যবহারই ভাল ৷ কারণ তেলতেলে বা জেলি লুবরিকেন্ট ছিড়ে যেতে পারে তাড়াতাড়ি ৷ Photo Courtesy: Pixabay
advertisement
5/6
সব সময় প্যাকেট দেখে কন্ডোম কিনুন ৷ প্যাকেটে কন্ডোম এক্সপাইরি ডেট থাকে ৷ সেটা যেন মাথায় থাকে ৷ কারণ পুরনো কন্ডোম ব্যবহারে নানা জটিলতা তৈরি হতে পারে ৷ বাড়িতেও একেবারে ওষুধের মতোই সযত্নে রাখতে হবে কন্ডোম ৷ Photo Courtesy: Pixabay
advertisement
6/6
কন্ডোম ব্যবহারের সময় মাথার দিকটা হাল্কা রাখুন ৷ যাতে বীর্যপাতে কোন অসুবিধা না হয় ৷ Photo Courtesy: Pixabay
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
কন্ডোম ব্যবহারের সঠিক উপায় জানা আছে তো ?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল