Roti: টিফিনে রুটি নিয়ে গেলেই শক্ত হয়ে যায়? খেতে চায় না বাচ্চারা...ঠিক এই ভাবে আটা মাখেন তো?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রুটি সবসময় পাতলা সুতির কাপড় দিয়ে মুড়ে রাখবেন৷ ক্যাসেরোলে রাখলেও এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ৷ এই ভাবে রুটি তৈরি করলে ২৪ ঘণ্টা পরেও রুটি নরম থাকবে৷
advertisement
1/10

হাতে গড়া রীতির কোনও বিকল্প হয় না৷ রুটি শরীরের পক্ষেও পুষ্টিকর, বানাতেও কম ঝক্কি৷ কিন্তু, অনেক সময়েই রুটি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়৷ তাই বাচ্চাগের টিফিনে রুটি দিলে, প্রায়ই সেই রুটি বাড়ি ফেরত আসে৷ এই প্রতিবেদনে আমরা বলব, ঠিক কেমন ভাবে রুটি বানালে, ঠান্ডা হলেও রুটি থাকবে তুলতুলে নরম৷
advertisement
2/10
শুধু বাচ্চাদের ক্ষেত্রেই নয়৷ অফিসেও আমরা বেশির ভাগ সময় রুটি তরকারি নিয়ে যাই৷ তাই রুটি ভাল বানানো হলে, অনেক সমস্যারই সমাধান হয়ে যায়৷ রুটি নরম করতে নীচের এই টোটকাগুলি মেনে চলুন৷
advertisement
3/10
রুটি নরম হওয়ার জন্য সবার আগে যেটা দরকার, সেটা হল ভাল মানের আটা৷ ভুষিযুক্ত আটা ব্যবহার করাই শরীরের জন্য ভাল৷ এতে ফাইবারের পরিমাণ বেশি থাকে৷ রুটিও নরম হয়৷
advertisement
4/10
আটা মাথার সময় এক চিমটে নুন দিন৷ আটা মাখার জন্য ঈষদুষ্ণ জল ব্যবহার করা সবচেয়ে ভাল৷ তবে সব সময় তা না হলেও রুম টেম্পারেচারে রাখা জল দিয়েও আটা মাখতে পারেন৷ তবে গরম জল দিয়ে আটা মাখলে রুটি নরম হয় বেশি৷
advertisement
5/10
আটা একেবারেই শক্ত করে মাখবেন না৷ অল্প অল্প করে জল দিতে থাকুন যতক্ষণ না পর্যন্ত তা নরম হয়৷ একটু বেশি দল পড়ে গেলেও ক্ষতি নেই৷ বেশিক্ষণ ঠেসলেই জল শুষে নেয় আটা৷ খুব পাতলা হয়ে গেলে অবশ্য সামান্য গুঁড়ি মিশিয়ে ব্যালান্স করে নিতে পারেন৷
advertisement
6/10
আটা মাখা হয়ে গেলে একটা আঙুল আটার তালের মধ্যে গেঁথে তুলে নিন৷ যদি দেখেন, গর্তটা পূর্ণ হচ্ছে, জানবেন আটা ভাল মাখা হয়েছে৷ কিন্তু, আঙুলের গর্তটা যদি যে কে সে-ই থেকে যায়, তাহলে বুঝবেন আটা শক্ত মাখা হয়েছে, আরেকটু জল দিয়ে ঠাসতে হবে৷
advertisement
7/10
আটা মাখা হয়ে গেলে মিনিট পনের ঢাকা দিয়ে রেখে দিন৷ এই রেখে দেওয়ার বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ৷ আটা মেখেই সঙ্গে সঙ্গে রুটি করলে রুটি শক্ত হয়৷
advertisement
8/10
এরপরে ছোট ছোট লেচি করে পাতলা করে রুটি বেলে নিন৷ মোটা রুটি পরে শক্ত হয়ে যায়, তাই রুটি পাতলা বেলাটাও জরুরি৷ তবেই তা ফুলবে৷
advertisement
9/10
চাটুতে রুটি হাল্কা সেঁকে নেবেন৷ বেশিক্ষণ চাটুতে রুটি একদম রাখবেন না৷ হাল্কা সেঁকে নেওয়ার পরে জালি ব্যবহার করে সরাসরি আগুনে সেঁকুন৷ রুটির ধারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আগুনে সেঁকে নিন৷ ফুলে উঠলেই রেখে দিন ক্যাসারোলে৷
advertisement
10/10
রুটি সবসময় পাতলা সুতির কাপড় দিয়ে মুড়ে রাখবেন৷ ক্যাসেরোলে রাখলেও এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ৷ এই ভাবে রুটি তৈরি করলে ২৪ ঘণ্টা পরেও রুটি নরম থাকবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Roti: টিফিনে রুটি নিয়ে গেলেই শক্ত হয়ে যায়? খেতে চায় না বাচ্চারা...ঠিক এই ভাবে আটা মাখেন তো?