Healthy Lifestyle: শরীরের যত্ন নিতে এই সবজি রাখুন পাতে! নিয়ন্ত্রণে রাখবে রক্তচাপ, কমবে ওজন, রয়েছে আরও গুণ
- Reported by:Sarthak Pandit
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Carrot Health Benefits: গাজর খুবই উপকারী একটি উপাদান। এতে রয়েছে বিটা-ক্যারোটিন, ভিটামিন এ, কে, সি, বি৬, ই, ফাইবার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি।
advertisement
1/7

দুর্গা পুজোয় কমবেশি সকলেই শরীরের খেয়াল রেখে থাকেন। তাই এই সময় ছোট থেকে বড় সব বয়সিদের ডায়েটে এই বিশেষ জিনিস রাখা অত্যন্ত প্রয়োজন।
advertisement
2/7
চাইনিজ কোনও পদ, স্যালাড, নিরামিষ তরকারি কিংবা হালুয়া এই সবজি দেখতে পাওয়া যায়। শীতকালেই নয়, এখন সারা বছরই বাজারে পাওয়া যায় এই সবজি গাজর।
advertisement
3/7
অভিজ্ঞ পুষ্টিবিদ দিব্যা নাজ জানান, চোখ ভাল রাখা থেকে শুরু করে ক্যানসার প্রতিরোধ। পটাশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজসমৃদ্ধ গাজরের কিন্তু অনেক গুণ রয়েছে।
advertisement
4/7
গাজরে ভরপুর মাত্রায় ভিটামিন-A, C, B6 পাওয়া যায়। এই ভিটামিন অ্যান্টি-অক্সিড্যান্ট গুণসম্পন্ন। এবং শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে অনেকটাই।
advertisement
5/7
গাজরে যথেষ্ট পরিমাণে ফাইবার রয়েছে। তাই গাজর খেলে পেট সংক্রান্ত অনেক সমস্যাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শরীরে জমা দূষিত পদার্থ বার করে এটি।
advertisement
6/7
গাজরে ভরপুর মাত্রায় বিটা ক্যারোটিন রয়েছে। এছাড়া এতে লুটেইন ও জিয়াক্সানথিন নামক ক্যারোটিনয়েড উপাদান থাক। যা ক্ষতিকর রশ্মি থেকে চোখকে রক্ষা করে।
advertisement
7/7
গাজর শরীরে কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে। এই কোলাজেন ত্বক ভাল রাখে। এছাড়াও সূর্যের অতিবেগনি রশ্মি থেকে ত্বকের কোষগুলি রক্ষা করে এটি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: শরীরের যত্ন নিতে এই সবজি রাখুন পাতে! নিয়ন্ত্রণে রাখবে রক্তচাপ, কমবে ওজন, রয়েছে আরও গুণ