Health Tips: প্রতি মাসে পিরিয়ডসের অসহ্য ব্যথা? এই বীজ ও মশলায় মুহূর্তে সব দূর হবে
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Health Tips: পুষ্টিবিদ দীপঙ্কর ঘোষের মতে, মৌরি বীজ ও হলুদ দিয়ে তৈরি চা পান করলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর হয় এবং হরমোনের ভারসাম্য বজায় থাকে। এছাড়া ঋতুস্রাবজনিত বিভিন্ন সমস্যাও কমে।
advertisement
1/5

পিরিয়ডস বা ঋতুস্রাবের কারণে কঠিনতম যন্ত্রণা খুবই চেনা। অনেক সময়ই দেখা যায় অনিয়মিত হচ্ছে পিরিয়ড। কিন্তু একেবারে ঘরোয়া উপায়েই এই ব‍্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
advertisement
2/5
পুষ্টিবিদ দীপঙ্কর ঘোষ জানান, "একটি পাত্রে এক গ্লাস জল ফুটিয়ে সেই ফুটন্ত জলে এক চামচ মৌরি বীজ এবং এক চামচ হলুদ মেশাতে হবে। এই চা ছেঁকে নিয়ে কাপে বের করে সেই চা পান করলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা চলে যাবে। পিরিয়ড সময়মতো আসবে।"
advertisement
3/5
পুষ্টিবিদ আরও জানালেন ঔষধি গুণে ভরপুর এই চা পান করলে শরীরে অ‍্যান্টিইনফ্লেমটরি গুণ বাড়ে। শরীরকে ডিটক্সিফাই করে। হরমোনের ভারসাম্য বজায় রাখতে এই চা দিনে একবার বা দুবার পান করা যেতে পারে।
advertisement
4/5
ঋতুস্রাবজনিত সমস্যার আরেকটি বড় কারণ হল হরমোনের ভারসাম্যহীনতা। হলুদ এই ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। এটি শরীরে ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
5/5
ঋতুস্রাব শুরুর কয়েক দিন আগে থেকেই অনেক নারীর পেটফাঁপা, গ্যাস, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কিংবা ক্লান্তি অনুভবের মত সমস্যাগুলো দেখা দেয়। এই সময় প্রতিদিন এক চিমটে হলুদ খেলে এসব সমস্যা অনেকটাই কমে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: প্রতি মাসে পিরিয়ডসের অসহ্য ব্যথা? এই বীজ ও মশলায় মুহূর্তে সব দূর হবে