TRENDING:

Health Tips: বাঙালি মানেই 'মেছো', রোজ মাছ খেলে কী হয়? কোন মাছ খাবেন? কোন মাছ খাবেন না? জানালেন চিকিৎসক

Last Updated:
যাঁরা মাছ খান তারা ভিটামিন এ, ডি এবং অন্য নানা ধরনের ভিটামিনের জোগান পান শরীরে। মাছ চোখের স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। রাতকানা রোগের মতো মারাত্মক রোগে মাছ ভাল কাজ করে।
advertisement
1/5
বাঙালি মানেই 'মেছো', রোজ মাছ খেলে কী হয়? কোন মাছ খাবেন? কোন মাছ খাবেন না?
ভারতীয়দের কাছে মাছের কদর রয়েছেই। বিশেষত উপকূলবর্তী এলাকায়। তবে অন্যত্রও নানা জায়গা থেকে মাছ আসে। উত্তরপ্রদেশের ফিরোজাবাদের জাতাবপুরীতে অবস্থিত মাছের বাজারটি এমনই একটি বিখ্যাত বাজার। সাধারণত, উত্তরপ্রদেশের অনেক মানুষ নিরামিষ খেতে পছন্দ করেন। কিন্তু যাঁরা মাছ খেতে চান, তাঁরা এই সব বড় বাজার থেকেই নিয়ে যান। এই বাজারে নানা ধরনের মাছ পাওয়া যায়। শুধু ফিরোজাবাদ নয়, দূর-দূরান্তের মানুষ এখানে আসেন ভাল মাছ কিনে নিয়ে যেতে। এখানে নানা ধরনের মাছ পাওয়া যায়। এগুলির নানা গুণ রয়েছে। নানা ধরনের রোগ নিরাময়েও এদের উপাকরিতা রয়েছে বলে মনে করা হয়।
advertisement
2/5
ফিরোজাবাদের জাতাবপুরী মোড়ের কাছে একটি বিখ্যাত মাছের বাজার রয়েছে। সারাদিনে কিলো দরে প্রচুর মাছ বিক্রি হয়। তেমনই এক দোকানের মালিক আলম জানান, এই বাজারে নানা বিরল ধরনের মাছও বিক্রি হয়। ফিরোজাবাদ ছাড়াও শিকোহাবাদ, টুন্ডলা ও দূর-দূরান্তের মানুষ এই মাছের বাজারে কেনাকাটার জন্য আসেন। বিশেষত শীতের সময় মাছের চাহিদা বেড়ে যায়। আসলে এই সময় সকলেই একটু ভাল-মন্দ খেতে চান। তাছাড়া প্রবল শৈত্য থেকে বাঁচতেও মানুষের মধ্যে মাছের চাহিদা বাড়ে।
advertisement
3/5
এছাড়াও, শীতের সময় বিবাহ উৎসবে মাছের চাহিদা রয়েছে। সাধারণত সমস্ত ধরনের বিয়ে বাড়িতেই ফিশ-ফ্রাই খুব জনপ্রিয় পদ। তাই এখান থেকেই মাছ কিনে নিয়ে যান সকলে। বিয়ের মরশুমে মাছের চাহিদারও লাফিয়ে বাড়ে। আলম জানান, ১৪০ থেকে ৫০০ টাকা পর্যন্ত মাছ করেন তাঁরা। এই সব মাছ আশপাশের এলাকায় চাষ করা হয়। সেখান থেকেই কিনে এনে বিক্রি করেন বাজারে। তবে কিছু মাছ দিল্লি থেকেও আমদানি করা হয় বলে জানান তিনি।
advertisement
4/5
ভিটামিনের আধার মাছ— চিকিৎসক ডা. মনোজ কুমার জানান, মাছে অনেক ধরনের ভিটামিন পাওয়া যায়, যা শরীরের জন্য খুবই উপকারী। যাঁরা মাছ খান তারা ভিটামিন এ, ডি এবং অন্য নানা ধরনের ভিটামিনের জোগান পান শরীরে। মাছ চোখের স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। রাতকানা রোগের মতো মারাত্মক রোগে মাছ ভাল কাজ করে।
advertisement
5/5
তিনি জানান, আমিষভোজীরা মাছ খান। তার মধ্যে নদী, পুকুরের মাছ বেশি। কৃত্রিম জলাধারেও মাছ চাষ করা হয়। কিন্তু আরও বেশি করে সামুদ্রিক মাছ খাওয়া উচিত। কারণ এই মাছগুলি স্বাস্থ্যকর। শুধু তাই নয়, এতে কৃত্রিম বিষও কম।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: বাঙালি মানেই 'মেছো', রোজ মাছ খেলে কী হয়? কোন মাছ খাবেন? কোন মাছ খাবেন না? জানালেন চিকিৎসক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল