TRENDING:

Bee and Wasp Stings: মৌমাছি বা বোলতা হুল ফোটালে কী করবেন? জ্বালা এবং ফোলা কমাতে দুর্দান্ত কার্যকর এই ঘরোয়া প্রতিকার

Last Updated:
Bee and Wasp Stings: মৌমাছি বা বোলতার হুলে তীব্র ব্যথা ও ফোলা হতে পারে। তবে কিছু সহজ ঘরোয়া উপায় ও প্রাথমিক চিকিৎসা মেনে চললে দ্রুতই অস্বস্তি কমানো সম্ভব। জেনে নিন
advertisement
1/6
হুল ফোটানোর যন্ত্রণায় ছটফট করছেন? ঘরোয়া এই ৩টি উপায়ে নিমিষেই কমবে জ্বালা ও ফোলা
মৌমাছি বা বোলতার হুলের ভয়ে অনেকেই আতঙ্কিত থাকেন। সাধারণত এদের হুল প্রাণঘাতী না হলেও হুল ফোটানোর পর তীব্র ব্যথা, জ্বালা, লালচে ফোলা এবং অস্বস্তি তৈরি হয়। তবে কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললে দ্রুতই এই অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব।
advertisement
2/6
প্রথমেই হুল ফোটানোর জায়গা ভালভাবে পরীক্ষা করে হুলটি যদি দৃশ্যমান থাকে, তা সাবধানে তুলে ফেলতে হবে। আঙুল বা পরিষ্কার কোনও সরু বস্তু দিয়ে ধীরে ধীরে হুলের পাশ থেকে আলতোভাবে তুলে ফেললে বিষের প্রভাব কম ছড়ায়।
advertisement
3/6
চিকিৎসক অনুপম ভট্টাচার্যের মতে, হুল ফোটানোর পর আক্রান্ত স্থানে জ্বালা ও ফোলা কমাতে দ্রুত ঠান্ডা সেঁক দেওয়া খুবই কার্যকর। কয়েক মিনিট ধরে বরফ বা ঠান্ডা কাপড় দিয়ে সেঁক দিলে ব্যথা ও ফোলাভাব কমে আসে। এরপর প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগালে সংক্রমণের ঝুঁকি কমে।
advertisement
4/6
ঘরোয়া প্রতিকার হিসেবে মধুও ব্যবহার করা যেতে পারে। মধুর প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ক্ষতস্থানে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং জ্বালা কমাতে সহায়ক হয়। আক্রান্ত স্থানে অল্প পরিমাণ মধু লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে উপকার পাওয়া যায়।
advertisement
5/6
অনেকে টুথপেস্টও ব্যবহার করেন। হুল ফোটানোর জায়গায় অল্প পরিমাণ টুথপেস্ট লাগিয়ে কিছু সময় রেখে দিলে জ্বালাভাব কিছুটা কমতে পারে। তবে ত্বক অতিসংবেদনশীল হলে এই পদ্ধতি ব্যবহার না করাই ভাল।
advertisement
6/6
যদি অতিরিক্ত ফোলা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অ্যালার্জির লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। সাধারণ ক্ষেত্রে এসব সহজ পদ্ধতি মেনে চললেই মৌমাছি বা বোলতার হুলের অস্বস্তি দ্রুত কমানো সম্ভব।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bee and Wasp Stings: মৌমাছি বা বোলতা হুল ফোটালে কী করবেন? জ্বালা এবং ফোলা কমাতে দুর্দান্ত কার্যকর এই ঘরোয়া প্রতিকার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল