Cucumber Peel: শসা খাওয়ার সময়ে খোসাটা ফেলে খান নাকি? আদৌ কোনও উপকার হচ্ছে তো? জানুন কী ভুল করছেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Cucumber Peel: শরীরকে ঠান্ডা রাখতেই হোক বা ওজন ঝরাতে- শসার জুরি মেলা ভার।
advertisement
1/10

পুষ্টিগুণে ভরপুর শসা। এতে থাকা জলীয় উপাদান গরমে শরীরকে জলশূন্যতা থেকে রক্ষা করে। শসা চর্বি এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সম্পূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে। শসায় এত কম ক্যালরি আছে যাতে মেদ জমার কোনও সুযোগই নেই।
advertisement
2/10
শসাতে ক্যালোরি, কার্বোহাইড্রেট এবং চর্বি কম থাকে, যা এগুলিকে প্রায় যেকোনও খাদ্যের জন্য একটি কার্যকর বিকল্প করে তোলে।
advertisement
3/10
মেদ ঝরাতে অত্যন্ত কার্যকরী শসা। সঠিকভাবে শসা খেলে খুব অল্প সময়ের মধ্যেই ওজন কমতে পারে।
advertisement
4/10
শসা ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে এবং উচ্চ ফোলেটে পরিপূর্ণ। পর্যাপ্ত পরিমাণে ফোলেট থাকার কারণে এটি অন্যান্য পুষ্টির ঘাটতি পূরণ করে।
advertisement
5/10
শসা যদি সঠিকভাবে খাওয়া হয় তবে ১৫ দিনের মধ্যে ওজন ৭ কেজি পর্যন্ত কমানো যেতে পারে। শসা খুব দ্রুত পেটের মেদ কমায়।
advertisement
6/10
অনেকেই শসা খাওয়ার সময়ে এর খোসাটি ফেলে খান। এই ভুল কিন্তু করবেন না।
advertisement
7/10
শসার খোসা হতে পারে স্বাস্থ্য়ের জন্য দুর্দান্ত উপকারী
advertisement
8/10
WebMD.com এর মতে, শসার খোসায় রয়েছে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন কে ইত্যাদি। এই সমস্ত পুষ্টি হাড় মজবুত করে ও রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
advertisement
9/10
এর খোসা মুখে লাগালেও সমান উপকার পাওয়া যায়। এটি ত্বককে মসৃণ করে। প্রদাহের সমস্যা থেকে রক্ষা করে। ফেস মাস্ক, টোনারের মতো ব্যবহার করা যেতে পারে।
advertisement
10/10
কোষ্ঠকাঠিন্যের রোগীরা প্রতিদিন খোসা শুদ্ধ একটা গোটা শসা খান। এতে আপনাদের পেটের সমস্যা অনেকটাই কমবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cucumber Peel: শসা খাওয়ার সময়ে খোসাটা ফেলে খান নাকি? আদৌ কোনও উপকার হচ্ছে তো? জানুন কী ভুল করছেন