বিছানায় উদ্দাম! আকুপাংচারেই নাকি সব হচ্ছে...
Last Updated:
আকুপাংচারের সূচ, শরীরের নানা অঙ্গপ্রতঙ্গকে সচল করে তোলে৷ যার নির্যাস, সেক্সুয়াল এনার্জিও বেড়ে যায় অনেকটা৷ দেহে ও মনে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে৷ সমীক্ষা বলছে, আকুপাংচার চিকিত্সা লিবিডো বাড়াতে সাহায্য করে অ্যালোপ্যাথির থেকেও৷
advertisement
1/7

আকুপাংচার৷ চিনের প্রাচীন চিকিত্সা৷ একেবারেই মেড ইন চায়না৷ তবে বেশি দিন যায়৷ নানা রোগের মধ্যে যৌন দুর্বলতাও একটি রোগ৷ যৌনজীবন ভালো না হলে, বিবাহিত জীবনও প্রভাবিত হয়৷ অ্যালোপ্যাথি চিকিত্সা রয়েছে অনেক৷ তার পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়৷ সে ক্ষেত্রে আকুপাংচার অব্যর্থ দাওয়াই৷
advertisement
2/7
আকুপাংচারের সূচ, শরীরের নানা অঙ্গপ্রতঙ্গকে সচল করে তোলে৷ যার নির্যাস, সেক্সুয়াল এনার্জিও বেড়ে যায় অনেকটা৷ দেহে ও মনে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে৷ সমীক্ষা বলছে, আকুপাংচার চিকিত্সা লিবিডো বাড়াতে সাহায্য করে অ্যালোপ্যাথির থেকেও৷ এবং এই চিকিত্সার প্রভাব দীর্ঘস্থায়ী৷ বারবার ওষুধ খাওয়ার ঝক্কি নেই৷ ২০১৩ সালে নভেম্বরে জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টরি মেডিসিন-এ প্রকাশিত হয় সেক্সুয়াল লাইফে আকুপাংচার চিকিত্সার প্রভাব৷
advertisement
3/7
বিভিন্ন বয়সের ৩৫ জন মহিলা ও পুরুষের উপর সমীক্ষা চালানো হয়৷ দেখা যায়, মহিলাদের অর্গাজম ৯০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে৷ পুরুষদের ইরেক্টাইল ডিসঅর্ডারও ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সেরে গিয়েছে৷
advertisement
4/7
নিউ ইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত গাইনোকোলজিস্ট অনিতা স্যাডাটি বলছেন, যৌনক্ষমতা বৃদ্ধিতে আকুপাংচারের জুড়ি মেলা ভার৷ কারণ আকুপাংচার একেবারে সমস্যার গভীরে গিয়ে তা নির্মূল করে৷ স্ট্রেস-হরমোন লেভেলকে নিয়ন্ত্রণে আনে৷ ফলে মন ও মস্তিষ্ক চনমনে থাকে৷ বিছানায় তার ফল মেলে৷
advertisement
5/7
কলকাতাতেও সরকার হাসপাতালে আকুপাংচার চিকিত্সা হয়৷ কম খরচে আকুপাংচার হয় পিজি, মেডিক্যাল কলেজের মতো হাসপাতালগুলিতেও৷
advertisement
6/7
তবে চিকিত্সকরা বলছেন, আকুপাংচারে সুস্থ হতে গেলে খানিক ধৈর্য ধরতে হবে৷ একটি সেশনেই সব রোগ সেরে যাবে, এমন নয়৷ চিকিত্সকের নির্দেশ মতো, প্রতিটি সেশন মানতে হবে৷
advertisement
7/7
শুধু সেক্সুয়াল লাইফই নয়, স্থুলতা বা ওবেসিটির সমস্যা থেকে মুক্তি পেতেও আকুপাংচারের উপকারিতা প্রমাণিত৷