TRENDING:

Vitamin: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ‍্যে মুখ দিয়ে লালা ঝরে? শরীরে কোনও বড় সমস‍্যার লক্ষণ? এখনই জানুন

Last Updated:
Vitamin: বাচ্চাদের ক্ষেত্রে প্রায়ই ঘুমোলে লালা ঝরতে দেখা যায়, তা খুবই স্বাভাবিক। কিন্তু বড়দেরও যদি ঘুমোলে মুখ দিয়ে লালা ঝরে, তাও কি স্বাভাবিক?
advertisement
1/9
বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ‍্যে মুখ দিয়ে লালা ঝরে? কোনও সমস‍্যার লক্ষণ?
শরীর সুস্থ রাখার জন‍্য অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন। ভিটামিনের অভাবে দেহে দেখা দেয় বিভিন্ন ধরণের রোগ। শুধু তাই নয়, বহু মারাত্মকের রোগের কারণও হয়ে উঠতে পারে দেহে ভিটামিনের অভাব।
advertisement
2/9
শরীরের অন্দরে চলতে থাকা বিভিন্ন সমস‍্যার প্রতিফলন দেখা যায় বাইরে। ছোট ছোট লক্ষণ দেখে বোঝা যায় শরীরের অন্দরে কী চলছে। দেহের মধ‍্যে কোন ভিটামিন বা মিনারেলের অভাব রয়েছে, তাও বোঝা যায় বিভিন্ন লক্ষণ দেখে।
advertisement
3/9
অনেকেরই ঘুমোলে মুখ দিয়ে লালা ঝরে। বাচ্চাদের ক্ষেত্রে প্রায়ই ঘুমোলে লালা ঝরতে দেখা যায়, তা খুবই স্বাভাবিক। কিন্তু বড়দেরও যদি ঘুমোলে মুখ দিয়ে লালা ঝরে, তাও কি স্বাভাবিক?
advertisement
4/9
নাকি শরীরের মধ‍্যে চলতে থাকা কোনও বড় সমস‍্যার প্রাথমিক ইঙ্গিত? আবার ঘুমোলে মুখ দিয়ে লালা ঝরার কারণ হতে পারে ভিটামিনের অভাবও।
advertisement
5/9
কেয়ার হসপিটাল (carehospitals.com)-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী বড়দের মুখ থেকে লালা ঝরা অনেক সময় হতে পারে ভিটামিনের অভাবেও।
advertisement
6/9
মুখ থেকে লালা ঝরা স্নায়ু সংক্রান্ত সমস‍্যার লক্ষণ হতে পারে। যা অনেক সময় ভিটামিন বি-১২-এর অভাবে হতে পারে। বিশেষজ্ঞদের মতে স্নায়ু সংক্রান্ত সমস‍্যার সিম্পটম্ হতে পারে রাতে ঘুমের মধ‍্যে মুখ থেকে লালা ঝরা।
advertisement
7/9
তবে মুখ থেকে লালা ঝরা মানেই যে তা স্নায়ুর সমস‍্যার লক্ষণ, এমনটা কিন্তু মোটেই ঠিক নয়। এক্ষেত্রে চিকিত্‍সকের পরামর্শ জরুরি। আবার স্নায়ুর সমস‍্যা ছাড়াও অন‍্যান‍্য বেশ কয়েকটি কারণে মুখ থেকে লালা ঝরতে পারে।
advertisement
8/9
দাঁত দিয়ে নখ কাটার অভ‍্যাস থাকলে অনেক সময় মুখ থেকে লালা ঝরতে পারে। মুখের ভেতরে হাত দিলে বা নখ কামড়ালে তাপমাত্রা ও আর্দ্রতা কমে গিয়ে মুখের ভেতর সহজেই ব্যাকটেরিয়া সৃষ্টি হয়।
advertisement
9/9
যে কারণে মুখ থেকে লালা পড়তে পারে। নখ খাওয়া বন্ধ করলেই লালা পড়া কিন্তু অনেকটা কমে যাবে! এটা একটা কারণ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ‍্যে মুখ দিয়ে লালা ঝরে? শরীরে কোনও বড় সমস‍্যার লক্ষণ? এখনই জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল