TRENDING:

সর্দিকাশি থেকে বাড়তি ওজনের সমস্যা, শীতে সুস্থ থাকতে চাই এক কোয়া রসুন

Last Updated:
Benefits of garlic: শীতকালে ডায়েটে রসুন রাখতেই হবে
advertisement
1/6
সর্দিকাশি থেকে বাড়তি ওজনের সমস্যা, শীতে সুস্থ থাকতে চাই এক কোয়া রসুন
ভারতীয় হেঁশেলে রসুন খুবই পরিচিত ও ব্যবহৃত মশলা। সেলেনিয়াম, ফ্ল্যাভোনয়েড-সহ নানা উপাদানে ভরপুর রসুনকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। যা সুস্থ থাকার জন্য প্রয়োজনীয়। অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের জন্য শীতকালে ডায়েটে রসুন রাখতেই হবে।
advertisement
2/6
অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণের জন্য রসুন সর্দিকাশির উপশম করে। পলে শীতে রসুন শরীরের সুস্থতা বজায় রাখে। যে কোনও সিজন চেঞ্জের সময় রসুন অত্যন্ত উপকারী।
advertisement
3/6
পুষ্টিবিদদের মতে, নিয়মিত রসুন খেলে হৃদযন্ত্র ভাল থাকে। কার্ডিওভাসক্যুলার রোগ থেকে দূরে রাখে শরীরকে। কোলেস্টেরলের মাত্রা, উচ্চরক্তচাপ, ব্লাড সুগার-সহ নানা শারীরিক সমস্যা নিয়ন্ত্রিত হয় রসুনের গুণে।
advertisement
4/6
অ্যান্টিঅক্সিড্যান্ট, সালফার যৌগ থাকার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে রসুন। জীবাণু প্রতিরোধে রসুন অব্যর্থ। রান্নার মাধ্যমে রসুন খাওয়াই যায়। তবে সবথেকে ভাল কাঁচা রসুন খাওয়া।
advertisement
5/6
স্বাস্থ্যকর ভাবে মেটাবলিজম বৃদ্ধি করে রসুনের নানা উপাদান। ডিটক্সে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করে রসুন। শীতকালে বাড়তি ওজন বেড়ে যাওয়ার সমস্যা এড়াতে রসুন খান নিয়মিত। বিশেষজ্ঞদের মতে, শীতের সকালে মধু ও রসুন খাওয়া স্বাস্থ্যকর।
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সর্দিকাশি থেকে বাড়তি ওজনের সমস্যা, শীতে সুস্থ থাকতে চাই এক কোয়া রসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল