TRENDING:

Fishes: বাজার থেকে যে মাছ কিনলেন, সেটা টাটকা না বাসি? কীভাবে বুঝবেন? রইল ৬ হাতেগরম কৌশল

Last Updated:
বাজার থেকে মাছ তো কিনে আনলেন, কিন্তু যে মাছ কিনলেন, সেটা আদৌ টাটকা তো? তরতাজা বলে বাসি মাছ বা পচা মাছ দিয়ে দেয়নি দোকানি? জেনে চিন টাটকা মাচ চেনার ৬ উপায়
advertisement
1/6
বাজার থেকে যে মাছ কিনলেন, সেটা টাটকা না বাসি? কীভাবে বুঝবেন? রইল ৬ হাতেগরম কৌশল
ইদানীং বাজারে বাসি মাছকেও তরতাজা দেখাতে মাছে ফরমালিন মেশানো হচ্ছে! বাজার থেকে যে মাছ কিনে আনছেন, তা আদৌ বাসি না টাকটা কীভাবে বুঝবেন? রইল ৬টা হাতেগরম টিপস--
advertisement
2/6
মাছের চোখ: মাছ টাটকা না বাসি,পচা, তা বুঝে যান মাচের চোখ দেখে। টাটকা মাছের চোখ চকচক করে। সাদার মাঝে কালো রংটা পরিষ্কার দেখা যায়। বাসি হয়ে গেলে মাছের চোখ ঘোলাটে দেখায়।
advertisement
3/6
মাছের কানকো: মাছের কানকো রক্তের মতো লাল রং হলে বুঝতে হবে মাছটি টাটকা। কিন্তু কানকোর রং যদি বাদামি বা ফ্যাকাসে হয়ে আসে, তাহলে বুঝতে হবে মাছ বাসি। অনেক দোকানি আবার বোকা বানাতে কানকোতে রক্ত মাখিয়ে রাখেন। সেক্ষেত্রে রক্ত ধুয়ে দেখে নিতে হবে।
advertisement
4/6
মাছের গন্ধ: মাছের গায়ে জলের আঁশটে গন্ধ থাকে। তবে সেই গন্ধ খুব বেশি চড়া হলে সন্দেহজনক। বাসি বা পচা মাছ হলে গন্ধ বদলে যায়। অনেকে রাসায়নিক দিয়ে সেই গন্ধ ঢাকেন। সেক্ষেত্রে আঁশটে গন্ধও বেরোয় না। কাজেই মাছের গায়ে একদম কোনও গন্ধ না থাকলে, সে মাছ মোটেও টাটকা নয়।
advertisement
5/6
মাছের আঁশ: টাটকা মাছের পেশিগুলি শক্ত থাকে। তাই আঁশ ছাড়ানো কঠিন হয়। কিন্তু বাসি মাছের আঁশ আলগা হয়ে যায়, তাই সহজেই ছাড়ানো যায়।
advertisement
6/6
মাছের ত্বক: টাটকা মাছের ত্বক চকচকে হয়,হাত দিলে পিছলে যায়। বাসি মাছের ত্বক চকচক করবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fishes: বাজার থেকে যে মাছ কিনলেন, সেটা টাটকা না বাসি? কীভাবে বুঝবেন? রইল ৬ হাতেগরম কৌশল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল