Prawn Fish Chop: একবার খেলে বারবার চাইবেন, চিংড়ি মাছের এই চপ খেতে ছুটে আসছে সকলে, সন্ধে হলেই উপচে পড়া ভিড়
- Reported by:Shantonu Das
- Published by:Riya Das
Last Updated:
Prawn Fish Chop: রঘুনাথপুর শহরের এই চিংড়ি মাছের চপ এখন শুধু একটি খাবার নয়, বরং শহরের নতুন খাদ্য-পরিচয় হয়ে উঠেছে।
advertisement
1/6

দিনের পর দিন মানুষের খাদ্যাভ্যাসে আসছে নতুনত্ব। আর সেই নতুনত্বের খোঁজেই এখন সাধারণ চপের বদলে মানুষের পছন্দের তালিকায় উঠে এসেছে চিংড়ি মাছের চপ। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে এই চিংড়ি মাছের চপ এখন রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/6
অত্যন্ত সুস্বাদু এই চিংড়ি মাছের চপ খেতে রঘুনাথপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় জমাচ্ছেন খাদ্যরসিক মানুষজন। ব্যতিক্রমী স্বাদ আর সাধ্যের মধ্যে দাম, এই দুই মিলিয়েই চিংড়ি মাছের চপ দ্রুত মন জয় করে নিয়েছে সকলের। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
3/6
রঘুনাথপুর শহরের সুনীল দাস নামে এক বাসিন্দা নিজের বাড়িতেই এই চিংড়ি মাছের চপ তৈরি করেন। এরপর রঘনাথপুর শহরের বড় কালী মন্দিরের সামনে একটি ঠেলা গাড়িতে তা বিক্রি করেন তিনি। বিকেলের পর থেকেই সেখানে উপচে পড়ে ভিড়, চিংড়ি মাছের চপ খাওয়ার জন্য অপেক্ষা করেন ক্রেতারা। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
4/6
দোকান ব্যবসায়ী সুনীল দাস জানান, "চিংড়ি মাছ, ডিম এবং বিশেষ মশলায় তৈরি আলুর ঝাল দিয়ে প্রস্তুত করা হয় এই চপ। প্রতিটি চপের দাম মাত্র ১০ টাকা। দোকানদারের কথায়, “রঘুনাথপুর শহরের মানুষের জন্য সাধারণ চপের থেকে আলাদা কিছু উপহার দেওয়ার লক্ষ্যেই চিংড়ি মাছের চপ বানানো শুরু করি। এখন মানুষের ভালোবাসা পেয়ে আমরা ভীষণ খুশি।” (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
5/6
বর্তমানে সাধারণ চপের তুলনায় চিংড়ি মাছের চপ খেতেই মানুষের আগ্রহ বেশি। স্বাদে নতুনত্ব থাকায় এই চপ দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। এই বিষয়ে রঘুনাথপুর শহরের বাসিন্দা বিমল ব্যানার্জি বলেন, “দিনের পর দিন খাবারের জগতে নতুন নতুন স্বাদ আসছে। সেই জায়গায় সাধারণ চপের থেকে চিংড়ি মাছের চপ এখন সকলের মন মাতিয়েছে।” (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
6/6
সব মিলিয়ে বলা যায়, রঘুনাথপুর শহরের এই চিংড়ি মাছের চপ এখন শুধু একটি খাবার নয়, বরং শহরের নতুন খাদ্য-পরিচয় হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Prawn Fish Chop: একবার খেলে বারবার চাইবেন, চিংড়ি মাছের এই চপ খেতে ছুটে আসছে সকলে, সন্ধে হলেই উপচে পড়া ভিড়