TRENDING:

Everyday Carcinogens:আপনি রোজ না বুঝেই 'কার্সিনোজেন' কিনছেন, রোজের কোন কোন খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়? বদলে কী খাবেন? জানাচ্ছেন বিশেষজ্ঞ

Last Updated:
আপনি রোজ না বুঝেই 'কার্সিনোজেন' কিনে আনছেন বাজার থেকে। জেনে নিন রোজের কোন কোন খাবারে ক্যানসারের বীজ
advertisement
1/12
আপনি রোজ না বুঝেই 'কার্সিনোজেন' কিনছেন, রোজের কোন কোন খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়?
ক্রমেই, মহামারির আকার নিচ্ছে ক্যানসার বা কর্কট রোগ। ক্রমাগত আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী হয়ে উঠছে মারণ রোগ। মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর প্রতিবেদন বলছে, ২০২২ থেকে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে প্রতি ১ লক্ষ জনের মধ্যে ক্যানসারে মৃতের সংখ্যা ৬৪.৭ থেকে বেড়ে প্রায় ১০৯.৬ জনে পৌঁছবে। ক্যানসার নিয়ে গোটা বিশ্বে হাজারো পরীক্ষা-নীরিক্ষা চলছে।
advertisement
2/12
সাম্প্রতিক বিভিন্ন গবেষণা ও সাক্ষাৎকারে হাভার্ডের একাধিক চিকিৎসক ও পুষ্টিবিজ্ঞানীরা জানিয়েছেন, আমাদের রোজের খাদ্যতালিকায় এমন কিছু সাধারণ খাবার আছে, যা অতিরিক্ত খেলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তবে এইসব খাবারের স্বাস্থ্যকর বিকল্পও রয়েছে। খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।জেনে নিন, রোজের কোন কোন খাবার কার্সেনোজেনিক, তার বদলে কী কী খাবেন?
advertisement
3/12
প্রসেসড মাংস যেমন বেকন, সসেজ, হট ডগ:বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রসেসড মাংসকে গ্রুপ ১ কার্সিনোজেন হিসেবে শ্রেণিভুক্ত করেছে। এগুলি কোলোরেক্টাল (বৃহদান্ত্র) ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি অনেকটাই বাড়ায়। প্রক্রিয়াজাতকরণের সময় তৈরি হওয়া নাইট্রেট, নাইট্রাইট এবং পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)-এর মতো রাসায়নিক যৌগের কারণেই ক্যানসারের ঝুঁকি বাড়ে।
advertisement
4/12
প্রসেসড মাংসের বদলে কম চর্বিযুক্ত পোলট্রি, টাটকা মাছ বা ডাল, বিনস এবং টোফুর মতো উদ্ভিদভিত্তিক প্রোটিন বেছে নিন। স্যান্ডউইচ খেতে ইচ্ছে হলে হ্যাম বা সালামির পরিবর্তে গ্রিল করা চিকেন, অথবা হুমাস ও নানা ধরনের সবজি খান।
advertisement
5/12
রেড মিট (বিশেষ করে পুড়িয়ে বা গ্রিল করা)--অতিরিক্ত রেড মিট খাওয়া, বিশেষ করে গ্রিল বা বারবিকিউ করা হলে, কোলন ও অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াটিক) ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। বেশি তাপে রান্নার ফলে হেটেরোসাইক্লিক অ্যামাইনস (HCAs) এবং পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)-এর মতো যৌগ তৈরি হয়, যা ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে।
advertisement
6/12
রেড মিট-এর বদলে আরও বেশি করে উদ্ভিদভিত্তিক খাবার বেছে নিন—যেমন কিউয়া, বিভিন্ন ডালজাতীয় খাবার ও সালাদ। মাংস খেলে গ্রিল করার বদলে বেক বা রোস্ট করে খান এবং পরিমাণের দিকেও খেয়াল রাখুন।
advertisement
7/12
চিনি-যুক্ত পানীয় (সোডা, এনার্জি ড্রিঙ্কস):চিনি নিজে সরাসরি ক্যানসার সৃষ্টি না করলেও, নিয়মিত অতিরিক্ত চিনি খেলে স্থূলতা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং দীর্ঘমেয়াদি প্রদাহের (ক্রনিক ইনফ্ল্যামেশন) কারণ হতে পারে। স্তন ক্যানসার ও কোলোরেক্টাল ক্যান্সারের মতো একাধিক ক্যনসারের ঝুঁকি বাড়ায়।
advertisement
8/12
চিনি-যুক্ত পানীয়র বদলে জল খান, শরীর হাইড্রেট রাখুন, অথবা লেবু মেশানো স্পার্কলিং জল ও চিনি ছাড়া হার্বাল চা বেছে নিন।
advertisement
9/12
পরিশোধিত কার্বোহাইড্রেট (সাদা পাউরুটি, সাদা চাল, চিনি-যুক্ত সিরিয়াল)--এই ধরনের খাবার দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে দীর্ঘমেয়াদি প্রদাহ (ক্রনিক ইনফ্ল্যামেশন) ও ইনসুলিনের মাত্রা হঠাৎ বেড়ে যায়। এই সব খাবার স্তন ক্যানসার ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
advertisement
10/12
পরিশোধিত কার্বোহাইড্রেটের বদলে ব্রাউন রাইস, কিনুয়া, হোল হুইট পাউরুটি, ওটস ও মিলেটের মতো হোল গ্রেন বেছে নিন। এগুলো ফাইবারে সমৃদ্ধ খাবার এবং রক্তে শর্করার মাত্রা ধীরে ও নিয়ন্ত্রিতভাবে বাড়ায়।
advertisement
11/12
আল্ট্রা প্রসেসড প্যাকেটজাত খাবার-- এগুলোতে প্রচুর পরিমাণে অ্যাডিটিভস, প্রিজারভেটিভস, সোডিয়াম এবং ট্রান্স ফ্যাট থাকে—যা প্রদাহ বা ইনফ্ল্যামেশন বাড়ায়, অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য নষ্ট করতে এবং পরিপাকতন্ত্র-সহ অন্যান্য ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
advertisement
12/12
অ্যালকোহল--আমেরিকান ক্যানসার সোসাইটির মতে, অল্প বা মাঝারি মাত্রায় অ্যালকোহল গ্রহণ করলেও স্তন, লিভার, খাদ্যনালী (ইসোফেজিয়াল) ও কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়ে। শরীরে অ্যালকোহল ভেঙে অ্যাসিটালডিহাইড নামের একটি রাসায়নিক তৈরি হয়, যা ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং কোষের ক্ষতি মেরামতের প্রক্রিয়ায় বাধা দেয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Everyday Carcinogens:আপনি রোজ না বুঝেই 'কার্সিনোজেন' কিনছেন, রোজের কোন কোন খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়? বদলে কী খাবেন? জানাচ্ছেন বিশেষজ্ঞ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল